নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনিতেজেন্ডার একশন প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । সোমবার(১৫ ডিসেম্বর ২০২৫) সকালে এতিম ও প্রতিবন্ধী ছেলে-মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে আশাশুনি উপজেলা পরিষদ ও রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় উপজেলার ১১ টি ইউনিয়নের সংরক্ষিত নারী ইউ পি সদস্য ও নারী উদ্যোক্তাদের নিয়ে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় জেন্ডার একশন প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা …
Read More »dainiksatkhira24
সাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির গুরুত্বারোপ
নিজস্ব প্রতিনিধি: ‘ফ্রম হিমালয় টু সুন্দরবনস: এগ্রোইকোলজি এ্যাজ ক্লাইমেট সলুশ্যন’ শীর্ষক সাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এগ্রোইকোলজিকেই কার্যকর সমাধান হিসেবে তুলে ধরা হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) সুন্দরবনের কলাগাছিয়া ফরেস্ট স্টেশনে গ্রীন কোয়ালিশন সাতক্ষীরা এই ডায়ালগের আয়োজন করে।সংলাপে নেপালের সোশ্যাল ওয়ার্ক ইনস্টিটিউটের প্রতিনিধি, গ্রীন কোয়ালিশনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধি, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর প্রতিনিধিবৃন্দ, যুব …
Read More »বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা
নিউজ ডেস্ক: গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক। এটি আরও …
Read More »মেসিকে নিয়ে ভারতের একশ কোটির ব্যবসা!
স্পোর্টস ডেস্ক: ভারত মেসি জ্বরে কাঁপছে। আজ (সোমবার) নয়াদিল্লিতে এই সফরের ইতি টানবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তিন দিনের এই সফরে দর্শক-সমর্থকদের উচ্ছ্বাস বেশ ভালোভাবে টের পেয়েছেন তিনি। কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি। কলকাতায় ভিভিআইপিদের কাড়াকাড়িতে তিনি দর্শকদের দৃষ্টিতে পড়েননি। কলকাতায় হট্টগোল, বিশৃঙ্খলায় শুরুতেই কলঙ্কিত হয়েছে মেসির ‘জিওএটি ইন্ডিয়া ট্যুর’। এবার বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং অভিযোগ তুললেন, এলএমটেনকে ভারতে …
Read More »হাদিকে নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স
নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঢকায় অবতরণ করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। দুপুর দেড়টায় তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি আজ দুপুরে …
Read More »বসতভিটায় সবজি চাষ-নারী কৃষানীদের নিয়ে কাজ করছে পার্টনার ফিল্ড স্কুল
জেমস আব্দুর রহিম রানা: খাদ্য ও পুষ্টির অভাব পূরণে বসতভিটায় নিরাপদ সবজি উৎপাদনে যশোরের মনিরামপুরে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) কার্যক্রম এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত এ কার্যক্রম এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং গ্রামীণ নারী কৃষকদের মধ্যে সচেতনতা ও আত্মনির্ভরশীলতা গড়ে তুলছে। পার্টনার ফিল্ড স্কুলের অন্যতম বৈশিষ্ট্য হলো—প্রতিটি স্কুলে ২৫ জন করে নারী কৃষক সদস্য অন্তর্ভুক্ত …
Read More »বিজয়ের আবাহনে ফুলের রাজ্য যশোরের গদখালী
জেমস আব্দুর রহিম রানা: যশোরের ঝিকরগাছার গদখালী—বাংলাদেশের ফুলের রাজধানী নামে পরিচিত এই জনপদ শীতের ভোরেই তার আলাদা পরিচয় ঘোষণা করে দেয়। কুয়াশার সাদা আবরণ যখন ধীরে ধীরে সরে যেতে শুরু করে, তখনই চোখে পড়ে রঙের বিস্ফোরণ, নাকে আসে মিষ্টি সৌরভ আর কানে ভেসে আসে মানুষের কর্মব্যস্ততার শব্দ। সামনে মহান বিজয় দিবস। জাতীয় গৌরবের এই সময়টাকে ঘিরে গদখালীর ফুলের বাজারে বইছে …
Read More »ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী হুলিয়াইপোলের উত্তর-পশ্চিমে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত ভারভারিভকা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। হুলিয়াইপোল শহরটি দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন এলাকা। রোববার (১৪ ডিসেম্বর) আনাদোলুর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে, গত ১ ডিসেম্বর সামরিক কমান্ড পোস্টে সফরের সময় রুশ …
Read More »সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের
নিউজ ডেস্ক: শরিফ ওসমান হাদি’র উপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি জানান, সোমবার শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ভারতপন্থী কাউকে এতে আমন্ত্রণ জানানো হয়নি। সংবাদ সম্মেলনে তিনি আরও …
Read More »পুষ্পা টু’র রেকর্ড ভেঙে দিলো রণবীরের ‘ধুরন্ধর’
বিনোদন ডেস্ক: বলিউডের বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করেছে অভিনেতা রণবীর সিং এর সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির দ্বিতীয় রোববারে সিনেমাটি আয়ের দিক থেকে দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা টু’-এর দ্বিতীয় সপ্তাহের রেকর্ড ভেঙে দিয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসে আল্লু অর্জুনের ছবি পুষ্পা টু’র সংগ্রহের কথা বলতে গেলে, দ্বিতীয় রোববার সিনেমাটি ৫৪ কোটি টাকার ব্যবসা করেছিল। একই …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
