Breaking News

চিকিৎসাধীন মাওলানা আব্দুল ওয়াহেদ কে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাওলানা আব্দুল ওয়াহেদ কে দেখতে ও তার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। সোমবার (৩১ আগস্ট) রাতে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরায় চিকিৎসাধীন মাওলানা আব্দুল ওয়াহেদকে দেখতে যান তারা। সোমবার রাতে নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে তার শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজখবর নেন। পরিদর্শনের শেষ পর্যায়ে অসুস্থ মাওলানা আবদুল ওয়াহেদের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন এবং সহকারী সেক্রেটারি মাওলানা শাহিনুর রহমান। এছাড়া স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ অসুস্থ নেতার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং চিকিৎসার সার্বিক বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com