Breaking News

dainiksatkhira24

সদর উপজেলা নবাগত ভূমি কর্মকর্তার সঙ্গে পৌর জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর নেতৃবৃন্দ। মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুর ২টায় সহকারী কমিশনার ( ভূমি) কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর শাখার সমাজকল্যাণ সেক্রেটারী ও ৮নং ওয়ার্ড সভাপতি শেখ আব্দুল গফুর, নিউমার্কেট ইউনিট …

Read More »

দুর্গাপুরে বিএনপির প্রস্তুতি সভায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক বিজয় সহ আহত- ৮

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ২৯শে আগষ্ট পৌরসভা হল রুমে প্রস্তুতি মিটিং শুরুর আগ মুহূর্তে সশস্ত্র সন্ত্রাসী হামলা হয়। সেই হামলায় দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ জোবায়েদ হোসেন,দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আলামিন হক বিজয় সহ ৮ জন আহত হন। সূত্র বলছে,এটা পূর্ব পরিকল্পিত হামলা। এই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে জার্জিস হোসেন সোহেলর …

Read More »

ফাইভ-জি ইন্টারনেট পরীক্ষামূলক চালু হলেও ফোর-জি সেবার মান নিয়েই প্রশ্ন

নিউজ ডেস্ক: সেবার মান নিয়ে প্রশ্নের মধ্যে দেশে চালু হচ্ছে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ-জি। পরীক্ষামূলকভাবে সেবাটি চালুর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলছেন, ফোর-জি সেবার মান ঠিক রাখতে না পারা সমষ্টিগত ব্যর্থতা। আর নতুন সেবা চালুর আগে অবকাঠামোগত উন্নয়নে নজর দিতে হবে। চলতি মাসের প্রথম দিনেই দেশের কয়েকটি জায়গায় পরীক্ষামূলক ফাইভ-জি সেবা চালু করেছে বড় দুই …

Read More »

বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টে

নিউজ ডেস্ক: বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সম্বলিত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী ‘অবৈধ ও সংবিধান পরিপন্থী’ ঘোষণা করে এবং বাহাত্তরের সংবিধানের মূল ১১৬ অনুচ্ছেদ বহাল রেখে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এ রায়ের ফলে অধস্তন আদালতে দায়িত্বপালনরত বিচারকদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরি) ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব পুরোপুরি সুপ্রিম কোর্টের হাতে ফিরে এলো। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও …

Read More »

সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট 

শেখ আমিনুর হোসেন: সাতক্ষীরার বিভিন্ন সড়ক ও মহাসড়কে মেয়াদোত্তীর্ণ বাস-মিনিবাস, ট্রাক-কাভার্ডভ্যানসহ মোটরযান চলাচল বন্ধে মোবাইল কোর্টের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানটি মূলত ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কভার্ডভ্যানের উপর কেন্দ্রীভূত। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ‘২৫) দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে লাবসায় অবস্থিত লস্কর ফিলিং স্টেশনের সামনে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় সড়ক …

Read More »

আশাশুনির বেউলা শ্যামা কালী মন্দিরে চুরি

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা শ্রীশ্রী শ্যামা কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা মন্দিরে ঢুকে পূজা সামগ্রী, সোলার ব্যাটারি এবং সিসি ক্যামেরার সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। স্থানীয়রা জানান, প্রতিদিন ভোরে মন্দিরে ভক্তরা পূজা অর্চনা করতে আসেন। মঙ্গলবার  ভোরে তারা মন্দিরে গিয়ে দেখেন পূজা সামগ্রী ও বিভিন্ন সরঞ্জাম উধাও। পরে দেখা …

Read More »

বিচারকাজ দ্রুত শেষ করতে হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল

নিউজ ডেস্ক: দ্রুত বিচারকাজ শেষ করতে তৃতীয় ট্রাইব্যুনাল গঠন হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক। এসময় ছিলেন গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সঙ্গে ছিলেন অ্যার্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও …

Read More »

টি-টোয়েন্টিকে বিদায় জানালেন স্টার্ক

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। আসন্ন ব্যস্ত টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই অজি পেসার। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে স্টার্ক লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ। …

Read More »

ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ‘একতরফা বিপর্যয়’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। শুল্ক নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের মধ্যে এবার তিনি যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য সম্পর্ককে আখ্যা দিলেন ‘একতরফা বিপর্যয়’ হিসেবে। চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেন। ওই বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তির্যক …

Read More »

৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আরও সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এ বৈঠক শুরু হবে।দলগুলো ও সংগঠনটি হচ্ছে- এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।এর আগে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com