Breaking News

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নতি করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

Spread the love

নিউজ ডেস্ক:
পর্যায়ক্রমে দেশের সব উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, গ্রামীণ জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।
সোমবার (১১ মে) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবার মান আরো উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনসহ সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে মতামত নেন।

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, পুরুষ ওয়ার্ড, নারী ও শিশু ওয়ার্ড, অপারেশন থিয়েটার, স্টোর রুম এবং বহির্বিভাগ পরিদর্শন করেন।

চিকিৎসকদের রোগীদের প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ, স্বাস্থ্য কমপ্লেক্স ও আবাসিক এলাকার স্থাপনা উন্নয়নের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক, রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীম আখতার, রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া, সাবেক সেক্রেটারি কাজী জাহিদুর রহমান লেবুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

Spread the love নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই বাংলাদেশে আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com