Breaking News

পাইকগাছায় বাস-ভ্যান দুর্ঘটনায় নারীসহ আহত ৩

Spread the love

পাইকগাছা প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় সড়কে আরেকটি দুর্ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা এলাকায় যাত্রীবাহী একটি বাস ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে গুরুতর আহত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের আরশাদ মেম্বারের বাড়ি সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন লক্ষ্মীখোলা গ্রামের মোস্তাক সরদারের স্ত্রী রাফেজা (৪৩), চাঁদখালীর দক্ষিণ গড়েরআবাদ এলাকার হোসেন গাজীর ছেলে ভ্যানচালক হাবিবুল্লাহ (৩০) এবং কয়রার হরিহরনগর এলাকার রহিম সানার ছেলে ইসলাম সানা (৬০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন যাত্রী নিয়ে ভ্যানটি পাইকগাছা থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। একপর্যায়ে লক্ষ্মীখোলা এলাকার আরশাদ মেম্বারের বাড়ি সংলগ্ন মোড়ে পৌঁছালে কয়রা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-০-১১-৯৩৬৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে বাসচালক ইব্রাহিমের সহযোগিতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত রাফেজার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর দুই আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের ভাষ্য, বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দুর্ঘটনায় বাসটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে বাস-মিনিবাস শ্রমিক সংগঠন পাইকগাছা শাখার সাধারণ সম্পাদক বাবলু বলেন, “আহতদের চিকিৎসার সকল ব্যয়ভার বাস মালিক পক্ষ বহন করবে।”

About dainiksatkhira24

Check Also

ঘেরাবেড়া দিতে গিয়ে সংঘর্ষ, পাইকগাছায় আহত-৪

Spread the loveপাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার ৮ নম্বর রাড়ুলী ইউনিয়নের কাঠিপাড়া এলাকায় জমিজমা-সংক্রান্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com