Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার দিনভর জেলার ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, গাজীপুর, কালিয়ানী, কাকডাঙ্গা, তলুইগাছা, সুলতানপুর, মাদরা এবং বৈকারী এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি জানান,

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৭ আরবি হতে আনুমানিক ৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বোয়ালিয়া পাকা রাস্তা নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়াও, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৫/১৬ এস এর আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্রীডাঙ্গা নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন ০৯ হেত ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বটতলা নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার- ১৩/৩ এস এর ৪ ও ৭ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ভাদিয়ালী ও গেড়াখালী নামক স্থান হতে ১,১৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও আগরবাতি আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার- ১২/৩ এস এবং ১৩/৩ এস হতে আনুমানিক ২০০-৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চেীরঙ্গী মোড় ও মজুমদার খাল নামক স্থান হতে ১,৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৫/৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তালসারি নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার- ১৩/৩ এস এর ৮ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৭/২৪ এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন নতুনপাড়া নামক স্থান হতে ২,১০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় । তিনি আরো জানান ,আটককৃত মালামালের মূল্য পাঁচ লক্ষ পচানব্বই হাজার টাকা ।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com