dainiksatkhira24

বিশ্ব মানবাধিকার দিবসে সাতক্ষীরায় মানবাধিকার ফাউন্ডেশনের র‍্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : “সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখা আয়োজনে উপজেলা পরিষদ সড়ক থেকে র‍্যালি বের হয়ে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক …

Read More »

রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র কার্যনির্বাহী কমিটির সভা ও নবনির্বাচিত এবং মনোনীত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যনির্বাহী কমিটির সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র চেয়ারম্যান (পদাধিকারবলে) জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা …

Read More »

সাতক্ষীরার ভোমরায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আব্দুর রউফের ধানের শীষের নির্বাচনী সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের স্থলবন্দর এলাকায় ভোমরা ইউনিয়ন ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ৬নং ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২আসন (সাতক্ষীরা সদর-দেবহাটা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গণমানুষের …

Read More »

শার্শায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মো: সাগর হোসেন: যশোরের শার্শায় ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযুক্ত ব্যক্তি শহিদুল ইসলাম বাবলুকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ মাসের বিনাআশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০) ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। জানা যায়, উপজেলা প্রশাসনের …

Read More »

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ আড়াই লক্ষ টাকার মালামাল জব্দ

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় মদসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার দিনভর জেলার পদ্মশাখরা, গাজীপুর, মাদরা, কালিয়ানী, কাকডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির …

Read More »

পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) সকালে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের উপজেলা সভাপতি এডভোকেট শিবু প্রসাদ সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী। বিশেষ অতিথি হিসেবে …

Read More »

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে রূপান্তর কর্তৃক বাস্তবায়িত গোফরইমপ্যাক্ট প্রকল্পের উদ্যোগে সাতক্ষীরায় এক তথ্যসমৃদ্ধ ও গুরুত্ববহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের অগ্রগতি রিসোর্টের ইছামতি হলরুমে বিভিন্ন স্তরের নারী প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপান্তরের নারীবান্ধব উন্নয়ন প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মানিত উপ-পরিচালক নাজমুন্নাহার,জেলা আইসিটি …

Read More »

সাতক্ষীরা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ

শহর প্রতিনিধি: প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদকে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি একই কলেজের মেডিসিন বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে তাকে নতুন পদে …

Read More »

তালায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

তালা প্রতিনিধি: “মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য ” প্রতিপাদ্যে সাতক্ষীরা তালায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে তালা প্রেসক্লাব হলরুমে সুনাম ( সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা) আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বদেশ সাতক্ষীরা,  আইন ও সালিশ কেন্দ্র ( আসক) সহযোগিতার আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সুনাম কমিটির সভাপতি সাংবাদিক ইমরান হোসেন। তালা উপজেলা …

Read More »

দেশে ফিরে ক্রিকেট খেলতে চাইলে দায় স্বীকার করেই খেলতে হবে সাকিবকে: আসিফ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান যদি দেশে ফিরে ক্রিকেট খেলে অবসর নিতে চান, তবে তাকে জুলাই বিপ্লব ও সেই বিপ্লবে শহীদদের প্রতি অনুশোচনা প্রকাশ করতে হবে বলে মন্তব্য করেছে ন বিসিবি পরিচালক ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। সম্প্রতি সাকিব আল হাসান দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। সাকিবের এই প্রত্যাশা …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com