নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় দলীয় প্রভাব খাটিয়ে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৪নম্বার ওয়ার্ডের বাসিন্দা মেহেদী হাসান সবুজের নেতৃত্বে অনৈতিক সুযোগের মাধ্যমে দুঃস্থ গরীব মানুষের একটি শিশু কার্ড বাদ দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একজনকে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পশ্চিম কুলিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে দেবহাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল্লাহ …
Read More »dainiksatkhira24
হুন্ডি ব্যবসায়ী অমিতের ভয়ানক প্রতারণা
নিজস্ব প্রতিনিধি :চাঁদার টাকা না পেয়ে সাতক্ষীরা আদালতে কাল্পনিক মামলার দাখিলের অভিযোগ উঠেছে হুন্ডি ব্যবসায়ী অমিত কুমার বিশ^াসের বিরুদ্ধে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তালার খানপুর গ্রামের অসিত কুমার সরকারের ছেলে জয় কুমার সরকার। লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি নাভানা ওষধ কোম্পানীতে এসআর পদে সাতক্ষীরা জেলায় দায়িত্বপালন করছি। আমার বিরুদ্ধে সাতক্ষীরা আমলী আদালত-১ …
Read More »পাইকগাছায় টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় উপকূলীয় এলাকায় নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও ১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাইকগাছা নাগরিক ফোরামের আয়োজনে উপজেলার জিরোপয়েন্ট চত্বরে মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খুলনা-৬ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট দিপংকর সাহা, …
Read More »সাতক্ষীরায় ডাঃ মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ডাঃ মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালে ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা এবং রোগীদের পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে ডাঃ মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে হাসপাতাল চত্বরে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা এবং রোগীদের পরামর্শ সেবা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তণ মন্ত্রী ডাঃ আফতাবুজ্জামান। ডায়াবেটিস সেবা …
Read More »কলারোয়া বেত্রবতী হাইস্কুলে ঈদ-ই-মিলাদুন্নবী(সাঃ)উদযাপন
কামরুল হাসান: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো নবীজির জীবনীর উপর আলোচনা, কুইজ, হামদ-নাত এবং দোয়ানুষ্ঠান। শনিবার সকাল ৯টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলওয়াত করা হয়। সহকারী শিক্ষক মো.মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় …
Read More »ইসলামী যুব আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা
মোঃ হাফিজুল ইসলাম: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়।সাতক্ষীরা জেলা সভাপতি প্রভাষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম. …
Read More »ভাগাড়ে পরিণত হওয়ার আশঙ্কা প্রাণসায়রের খালের
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগে আবারও খালটি ভাগাড়ে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাতক্ষীরা পৌরসভার প্রকৌশলী বিভাগের এসও সাগর দেবনাথ বলেন,” কসাইখানার টেন্ডার সংক্রান্ত বিষয়ে বড় বাজারে স্থান পরিদর্শন করা হয়েছে।” শনিবার (৬ সেপ্টেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায় খালের পাড়ে কসাইখানার বর্জ্য ময়লার স্তুপ জমে আছে। শহরের বুক চিরে প্রবাহিত এই খালটি সাতক্ষীরার জন্য …
Read More »শ্যামনগর উপকূল মানুষের কর্মসংস্থানের জন্য মিনি গার্মেন্টস তৈরি করলো ডা: জিএম হুমায়ুন কবীর
আশিকুজ্জামান লিমন: সাতক্ষীরার শ্যামনগর উপকূল মানুষের কর্মসংস্থানের জন্য শ্যামনগরে মিনি গার্মেন্টস তৈরি করলেন উদ্দ্যোক্তা ডাক্তার জিএম হুমায়ুন কবীর ও ইয়াছিন আলী ৷ শ্যামনগরে কর্মসংস্থান নিয়ে টালমাটাল এ অঞ্চলের মানুষ ৷ সংসার চালাতে হিমশিম খাচ্ছে প্রতিনিয়ত ৷ দিন দিন বেড়েই চলেছে ঋণ ৷ জড়িয়ে পড়ছে সুদের সাথে ৷ একেবারে গরীব মানুষের আস্থা ৬ মাস ইটভাটা আর বাকি ৬ মাস সুন্দরবনের উপর …
Read More »‘নুরাল পাগলা’র দরবারে হামলার ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩ হাজার
নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এতে ৩ থেকে সাড়ে ৩ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. সেলিম মোল্লা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এতে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাঁধা প্রদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা …
Read More »ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এরপরই ভেনেজুয়েলায় মার্কিন হামলার শঙ্কা বেড়েছে। স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলার কার্যক্রম পরিচালনা করা সংঘবদ্ধ মাদক চক্রকে লক্ষ্য করে এ হামলা চালানো হবে। মার্কিন সরকারের একটি সূত্র জানিয়েছে, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
