
ফারুক সাগর: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার তালা উপজেলার সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিজুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, তালা রির্পোটার্স ক্লাবের আহ্বায়ক নারায়ণ মজুমদার, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।সভা শেষে জেলা প্রশাসক আফরোজা আখতার উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।নবাগত জেলা প্রশাসক সভায় সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সফল করতে সকলের সহযোগিত কামনা করেন। একই সাথে তিনি সুশাসন, উন্নয়ন ও জনগণের কল্যাণে সর্বাত্মক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
