Breaking News

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিক টিপুর মুক্তির দাবীতে অবস্থান কর্মসূচি

Spread the love

স্টাফ রিপোর্টার:
ভ্রামম্যান আদালতের মাধ্যমে অন্যায় ভাবে ১০দিনের সাজা দেওয়া দৈনিক কালের কন্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুর নিঃশর্ত মুক্তির দাবী সাতক্ষীরায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবদিক সমাজের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক দক্ষিনের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই -এলাহী। সাংবাদিক আবুল কাসেমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন , প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি,, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাংবাদিক ফরিদ হোসেন, বাংলাদেশ মফস্বল ফোরামের সভাপতি আবু জাফর, তালা মফস্বল ফোরামের সভাপতি এম এ ফয়সাল, দিপ্তটিভির সাংবাদিক রঘুনাথ খাঁ প্রমূখ।

এসময় বক্তরা বলেন, তথ্য চাওয়ার অপরাধে কালের কন্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুর কে অন্যায়ভাবে যে সাজা দেওয়া হয়েছে সে দেশের বিরাল ঘটনা আমরা এর তীব্রনিন্দা জানাই। আমরা চাই অবিলম্বে ইউ এন বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়া হোক একই সাথে সহকারী প্রকৌশলী মামুনকে প্রত্যাহার করতে হবে । সেই সাথে অতিদ্রুত টিপুকে মুক্তি দিতে হবে। আমাদের দাবী না মানা হলে জেলা ও উপজেলা থেকে সাংবাদিক এনে সাতক্ষীরাকে অচল করে দেওয়া হবে । আজকের পর জেলা প্রশাসক কোন ব্যাবস্থা না নিলে সারা দেশে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন বক্তরা। অবস্থান কর্মসুচি শেষে সাংবাদিক নেতারা টিপুর মুক্তির দাবী ও ইউএনও এবং সহকারী প্রকৌশলীর প্রত্যাহারের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের কাছে জোর দাবী জানান।

About dainiksatkhira24

Check Also

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ

Spread the loveফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com