আলাউদ্দিনের চেরাগ যেন ৫ আগস্টের পরেই তৈরি হয়েছে:  শ্যামনগরে অধ্যাপক মাহবুবুর রহমান

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা প্রতীক) মনোনীত সাতক্ষীরা-৪ আসনের প্রার্থীর সমর্থনে শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী গণসমাবেশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টায় শ্যামনগর জে সি কমপ্লেক্স চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সার্বিক ব্যবস্থাপনায় এ সমাবেশ শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। তার বক্তব্যে তিনি বলেন,
“১৬ বছরে যারা আন্ডারগ্রাউন্ডে ছিল, ৫ই আগস্টের পরে তারা যেন আকাশে আলাউদ্দিনের চেরাগ তৈরি করেছে। ১৬ বছরে যত হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে, এখন এক বছরেই তার চেয়ে বেশি আত্মসাৎ করা হচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সাতক্ষীরা-৪ আসনের সংসদ পদপ্রার্থী এস. এম. মোস্তফা আল মামুন (মনির)।

সমাবেশে আন্দোলনরত ৮ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী চ্যালেঞ্জ এবং ইসলামী শাসনব্যবস্থার বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন।

গণসমাবেশে স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে শ্যামনগর এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

About dainiksatkhira24

Check Also

গাবুরায় খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ

Spread the loveশ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com