Breaking News

dainiksatkhira24

বিএনপির সঙ্গে জোট নয়, আসন সমঝোতা হতে পারে: জিএম কাদের

নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা উভয়েই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একবার মনোনয়নপত্র জমা দেওয়া হলে জোট করার আর সুযোগ থাকে না। তবে আসনভিত্তিক সমঝোতা হতে পারে। রোববার (২৮ ডিসেম্বর) রাতে রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, যেখানে আমাদের দুর্বল প্রার্থী রয়েছে, সেখানে বিএনপির প্রার্থীকে সমর্থন …

Read More »

হাসনাত আবদুল্লাহর জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর নির্বাচনী সমঝোতার প্রভাব পড়েছে মাঠপর্যায়ের প্রার্থিতায়। এর অংশ হিসেবে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এই আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জামায়াতে ইসলামী ও তাদের সমমনা আটটি দলের সঙ্গে …

Read More »

খালেদা জিয়ার ৩টি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি

নিউজ ডেস্ক: নির্বাচনের শেষ প্রস্তুতির মধ্যেই বড় ধরনের রদবদলে গেছে বিএনপির মনোনয়ন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সম্ভাব্য তিনটি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি দলটি এখন পর্যন্ত অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে। মাঠপর্যায়ের জরিপ, দলীয় অসন্তোষ ও জোটগত হিসাব-নিকাশ মিলিয়ে ‘ধানের শীষের বিজয় নিশ্চিত’ করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র …

Read More »

এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন মওলানা ভাসানীর নাতি

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একের পর এক নেতার বিদায়ের ধারাবাহিকতা থামছেই না। সর্বশেষ দলটির কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী এবং মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন। দলটির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ দিশা নিয়ে অসন্তোষ থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক …

Read More »

বিচ্ছিন্ন হাত পুনঃসংযোগে নতুন ইতিহাস / সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের যুগান্তকারী সাফল্য

স্টাফ রিপোর্টার: সরিষার মাড়াই মেশিনের ভয়াবহ দুর্ঘটনায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক যুবকের ডান হাতের কবজি সফলভাবে পুনঃসংযোগ করে চিকিৎসা ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের একটি সরিষা তেল কারখানায় কাজ করার সময় হঠাৎ মাড়াই মেশিনে হাত আটকে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় …

Read More »

কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের ফলাফল প্রকাশ

কামরুল হাসান:  কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের তৃতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রোববার সকাল ১১ টায় স্কুল চত্বরে অনুষ্ঠিত এই ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। শিক্ষানুরাগী সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের অভিভাবক শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক আমজাদ হোসেন, মাওলানা নুরুল হক, আব্দুল্লাহ আল …

Read More »

সাতক্ষীরায় বিজিবির অভিযানে আড়াই লাখ টাকার মালামাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আড়াই লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার দিনভর জেলার ভোমরা, কাকডাঙ্গা,মাদরা, হিজলদী এবং বাঁকাল চেঁকপোষ্ট ঐরাকা থেকে এসব মালামাল আটক করা হয়। বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল …

Read More »

তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপর জনসচেতনতা সভা অনুষ্ঠিত

ফারুক সাগর  : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ের উপর সাতক্ষীরার তালা উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। এসময় বক্তব্য রাখেন,সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ,উপজেলা …

Read More »

সাতক্ষীরার-৪টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের প্রার্থিরা

নিজস্ব প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা-২ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।মিজ্ আফরোজা আখতার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা। একই সময়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমাদেন সাতক্ষীরা …

Read More »

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

জি এম মুজিবুর রহমান: আশাশুনিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ জনকে এক মাস করে জেল প্রদান করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুল্যা ইউনিয়নে আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জুয়ার্দ্দার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনাকালে কুল্যা ইউনিঢনের গুনাকরকাটি ব্রীজের কাছে বেতনা নদীর তীরে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রী করার অপরাধে …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com