Breaking News

ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু

Spread the love

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।সোমবার (১ জুন) সংশ্লিষ্ট আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল রহমান দুলু আসামিদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আদালতে পাঠ করে শোনান। এর আগে সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে করে দুই আসামিকে আদালতে হাজির করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয় শিশু রামিসা। অভিযোগ রয়েছে, আসামি সোহেল রানা কৌশলে তাকে ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। পরে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে রামিসার মা আসামিদের কক্ষের সামনে তার জুতা দেখতে পান।

পরে কোনো সাড়া না পেয়ে ভবনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করলে সোহেল রানা ও স্বপ্না আক্তারের শোবার ঘরে রামিসার মরদেহ দেখতে পান। ঘটনাস্থলেই স্বপ্না আক্তার উপস্থিত ছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে আটক করে পুলিশ।

পরদিন ২০ মে সোহেল রানা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। একই দিন আদালতের নির্দেশে স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়।

মামলাটির বিচারিক কার্যক্রম এখন নিয়মিতভাবে চলবে বলে সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে।

About dainiksatkhira24

Check Also

মা ‘ইয়েস’ বললে ইন্টারনেট ওপেন, ‘নো’ বললে ব্লক: পলককে বলেছিলেন জয়

Spread the loveনিউজ ডেস্ক: ‘যখন মা বলবেন সিগন্যাল ইয়েস, তখন ওপেন; যখন বলবেন নো, তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com