Breaking News

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসরকালীন অর্থ প্রদান

Spread the love

কামরুল হাসান: কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকমন্ডলীদের অবসরকালীন অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে এ অর্থ প্রদান করা হয়। এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি প্রধান শিক্ষক নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবসরকালীন অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ও কলারোয়া উপজেলা শিক্ষক সমিতি’র সভাপতি আমানুল্যাহ আমান। অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সহ-সভাপতি প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এম,এ করিম, যুগ্ম সম্পাদক শামসুর রহমান লালটু, দপ্তর সম্পাদক ইব্রাহীম হোসেন, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম, কামরুজ্জামান, অফিস সহকারী আব্দুল জলিল প্রমুখ। অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে ১২ লাখ ১৮ হাজার টাকা প্রদান করা হয়। অবসরকালীণ অর্থ প্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা হলেন- অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমিতির সাবেক সভাপতি হরিসাধন ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক সহকারী প্রধান শিক্ষক প্রয়াত বদরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, প্রতাপ কুমার, সহকারী শিক্ষক রেজাউল ইসলাম, ইব্রাহিম হোসেন, কামাল হোসেন ও আবুল কাশেম, নাজমুল হোসেন।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

Spread the loveকামরুল হাসান: স্কুল পর্যায়ের স্কাউট দলের সদস্যরা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com