Breaking News

dainiksatkhira24

ইলিয়াস হোসেনের দ্বিতীয় ফেসবুক পেইজ বন্ধ করল মেটা

নিউজ ডেস্ক: ’সহিংসতা উস্কে দেয়া’র অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্লগার ইলিয়াস হোসেনের দুটি ফেসবুক পেইজ রিমুভ করেছে। এ তথ্য দ্য ডিসেন্টকে নিশ্চিত করেছে একটি সূত্র। পাশাপাশি দুটি ফেসবুক পেইজ সার্চ করলেও আর পাওয়া যাচ্ছে না। ইলিয়াস হোসেন নামে ২ মিলিয়নের বেশি ফলোয়ার যুক্ত ভেরিফায়েড পেইজটি গতকাল রিমুভ করা হয়। এরপর ইলিয়াস ৮ লক্ষাধিক ফলোয়ার যুক্ত আরেকটি ফেসবুক পেইজ ব্যবহার শুরু …

Read More »

প্রথম আলো–ডেইলি স্টারে হামলা ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার: প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হক মিলনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ …

Read More »

সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক: মুম্বাইয়ে আমেরিকান ডিজে ডেভিড গেটার কনসার্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। দুর্ঘটনার ফলে কনকাশন (মস্তিষ্কে আঘাত) হয়েছে তার। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২০ ডিসেম্বর) রাতে ডেভিড গেটার কনসার্টে পারফর্ম করার জন্য জন্য সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে নোরার গাড়িকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। সে গাড়িচালক মদ্যপায়ী ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই …

Read More »

পাঁচ মাসের বেতন পাওনা, বিমান উড্ডয়ন না করে বসে রইলেন পাইলট

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে একজন পাইলট বিমান উড্ডয়ন করতে অস্বীকৃতি জানিয়ে নিজেকে বিমানের ককপিটে আটকে রেখেছেন। তিনি দাবি করেন, তিনি বেতন বকেয়া থাকার প্রতিবাদ করছেন। রিফর্মা সংবাদপত্রসহ স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃত করা শুক্রবারের (১৯ ডিসেম্বর) একটি ভিডিওতে দেখা গেছে, বিমানের ককপিট থেকে পাইলট বাণিজ্যিক ফ্লাইটটিতে থাকা যাত্রীদের বলছেন, ‘এই বিমানটি ছাড়বে না যতক্ষণ না তারা আমাদের পাওনা পরিশোধ করে।’ …

Read More »

তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো দুই কেবিন ক্রু

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই ফ্লাইটে ঢাকা আসবেন সেটির দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা হলেন—জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট ফ্লাইটের নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনা বিবেচনায় …

Read More »

চাই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক: জামায়াত আমির

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের নির্ধারিত সময়েই হোক, সেটা প্রত্যাশা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২১ ডিসেম্বর) ফজর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়ে এই কথা জানান তিনি। জামায়াত আমির বলেন, ‘হাদির খুনিরা কার্যত বাংলাদেশেরই দুশমন। কারণ, হাদিরা বাংলাদেশের পক্ষে …

Read More »

আজ থেকে বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার

নিউজ ডেস্ক: নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সহকারী হাইকমিশন। রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের …

Read More »

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্ক: হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন। শনিবার (২০ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। …

Read More »

চট্টগ্রামে জাতীয় পার্টির সাবেক এমপি আনিসুল ইসলামের বাড়িতে আগুন

নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের উত্তর ছাদেক নগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাতে হঠাৎ একদল দুর্বৃত্ত গিয়ে আনিসুল ইসলাম মাহমুদের বাড়ির প্রধান ফটক ভাঙচুর করে ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দেয়। এসময় আসবাবপত্র, …

Read More »

ওসমান হাদির জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল

নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণঅভ্যুত্থানের শীর্ষ নেতা শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হয়েছেন কয়েক লক্ষ মানুষ। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা এবং সাধারণ মানুষ দলে দলে সেখানে জড়ো হতে শুরু করেন। বেলা সাড়ে ১১টা বাজার আগেই পুরো মানিক মিয়া অ্যাভিনিউ কানায় …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com