Breaking News

সাতক্ষীরা সীমান্তে মোবাইল যন্ত্রাংশ জব্দ, মূল্য ১২ লাখ টাকা ছাড়িয়েছে

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও আগরবাতিসহ প্রায় ১২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৫ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হিজলদী বিওপির একটি দল কলারোয়া উপজেলার হিজলদী এলাকার একটি লিচুবাগান থেকে ৮৪ হাজার ৯০০ টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। একইভাবে কাকডাঙ্গা বিওপির সদস্যরা কেরাগাছি এলাকা থেকে ১০ লাখ ৫৮ হাজার টাকার যন্ত্রাংশ উদ্ধার করেন।
এ ছাড়া মাদরা বিওপির দল রাজপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ ও আগরবাতি জব্দ করে।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যের মোট মূল্য ১২ লাখ ২২ হাজার ৯০০ টাকা। চোরাচালানও এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com