নিজস্ব প্রতিনিধি : আগামী ২৫ শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা শহরের পরিবহন কাউন্টারের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সমন্বয়ক ও সাবেক পৌর কাউন্সিল আইনুল ইসলাম নান্টার নেতৃত্বে …
Read More »dainiksatkhira24
পাইকগাছায় পরিবেশ বিধি লঙ্ঘন করে চলছে ইটভাটা
শাহরিয়ার কবির:ভোরে পাইকগাছার আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। দূর থেকে কুয়াশার মতো দেখালেও কাছে গেলে বোঝা যায়—এটি ইটভাটার বিষাক্ত ধোঁয়া। উপজেলার প্রায় ১৫টি ইটভাটার অধিকাংশই পরিবেশগত ছাড়পত্র, অগ্নি নিরাপত্তা বা আইনি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে চলমান। অথচ এই ভাটাগুলি বাসস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং ফসলি জমির কাছাকাছি অবস্থান করছে—যা আইনত নিষিদ্ধ। চিমনির নিচে দাঁড়িয়ে আজ আইন যেন অসহায়। ধোঁয়ার আড়ালে …
Read More »দেবহাটায় অভিবাসী ও প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা
মোমিনুর রহমান:দেবহাটায় আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ই ডিসেম্বর ২০২৫, সকাল ১১ টায় দেবহাটা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা উপজেলা ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা …
Read More »শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেন আটক
আ: জলিল: যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকুল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) রাত ১১টার সময় যশোরের রেলগেট এলাকায় তার নিজবাড়ি থেকে আটক করা হয়। আটক আকুল হোসেন বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগষ্ট ২০২৪ আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী সময় …
Read More »মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় বিষয়কসভা
নিজস্ব প্রতিনিধি ঃ মুন্ডা সম্প্রদায়ের সাথে জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং জলবায়ু সহিষ্ণু আয়-বর্ধনমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ধসঢ়; আফরোজা আক্তার। ব্রেকিং …
Read More »সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের ৪ দিন ও তার ছেলে রাসেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল লতিফ (৫৮) এর চার দিন এবং তার ছেলে রাসেলের (৩৫) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সাতক্ষীরার আমলী আদালত-১ এর বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডল বৃহস্পতিবার দুপুরে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের হুমায়ুন কবির ও …
Read More »সাতক্ষীরা তালার একটি আম বাগান থেকে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে !
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় আলাউদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলাউদ্দিন হরিচন্দ্রকাটি গ্রামের মৃত আনসার শেখের ছেলে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রামের একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, আম বাগানের একটি আম গাছের নিচে আলাউদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশে একটি ব্যাগ, লাঠি, গামছা …
Read More »২০০ মিটারের ব্যবধানে সংঘর্ষ এড়িয়েছে স্টারলিংক ও চীনা স্যাটেলাইট
নিউজ ডেস্ক: চীনা কোম্পানির নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের পথে প্রায় ধাক্কা খেতে যাচ্ছিল ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্সের বিভিন্ন স্টারলিংক স্যাটেলাইট। তবে শেষ মুহূর্তে এই সংঘর্ষ এড়ানো গিয়েছে বলে স্পেসএক্স নিশ্চিত করেছে। ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদন অনুযায়ী, স্টারলিংক স্যাটেলাইটের মাত্র ২০০ মিটারের মধ্যে এসে পড়েছিল সিএএস স্পেস নামের চীনা কোম্পানির উৎক্ষেপিত স্যাটেলাইটগুলো। এমন পরিস্থিতিতে সংঘর্ষ ঘটলে তা মহাকাশে ধ্বংসাত্মক পরিণতি …
Read More »মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক: পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ওয়াজ মাহফিলের পাশে দোকান বসানোর বিষয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সুজন মোল্লা (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার অভিযোগে সোহান ইসলাম (২০) নামের এক তরুণকে পুলিশ আটক করেছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। …
Read More »ভিক্ষা করায় বিভিন্ন দেশ থেকে ৩২ হাজার পাকিস্তানিকে দেশে ফেরত
আন্তর্জাতিক ডেস্ক: ভিক্ষাবৃত্তিসহ নানা অনিয়মের অভিযোগে চলতি বছরে বিভিন্ন দেশ থেকে ৫১ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে অবৈধ ভ্রমণচেষ্টার সন্দেহে বিমানবন্দর থেকেই নামিয়ে দেওয়া হয়েছে অন্তত ১০ হাজার জনকে। পাকিস্তানের জাতীয় পরিষদ কমিটির বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। ওভারসিজ পাকিস্তানিস ও মানবাধিকার বিষয়ক জাতীয় পরিষদের স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন আঘা রফিউল্লাহ। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) মহাপরিচালক …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
