Breaking News

সাতক্ষীরা সীমান্ত থেকে বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: ঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ঔষধসহ বিভিন্ন চোরচালানী পণ্য জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন কালিয়ানী, কাকডাঙ্গা, তলুইগাছা, ঘোনা, গাজীপুর, মাদরা, সুলতানপুর, চান্দুড়িয়া ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মঙ্গলবার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন ছবেদার মোড় নামক স্থান হতে ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় সিলডেনাফিল ট্যাবলেট, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন দাঁতভাঙ্গা মাঠ নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন চাঁন্দা নামক স্থান হতে এবং কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে।এছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন কাঁদপুর, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন রেউই বাজার, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন কালিয়ানী বটতলা, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন বটতলা, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন কুলবাগান, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা থানাধীন গাজীপুর এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা থানাধীন ঘোষপাড়া নামক স্থান হতে ভারতীয় ঔষধ জব্দ করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com