Breaking News

সাংবাদিক আরিফুল ইসলাম আশার সুস্থতা কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের দোয়া

Spread the love

শেখ আমিনুর হোসেন: শারিরীক অসুস্থতার কারনে শহরের বেসরকারি ক্লিনিক হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এনটিভির ক্যামেরা পার্সন শেখ আরিফুল ইসলাম আশা। রবিবার (২০ এপ্রিল ‘২৫) কিডনী ও পিত্তথলির অপারেশন করানোর জন্য তিনি হার্ট ফাউন্ডেশনে ভর্তি হন। রাত ৮টায় এই অপারেশন করা হবে। এ ব্যাপারে তিনি সকলের দোয়া চেয়েছেন। শেখ আরিফুল ইসলাম আশার সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com