Breaking News

বিজিবির অভিযানে মাদক সহ ৯লক্ষ টাকার মাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ২০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট এবং ১০ বোতল ভারতীয় মদসহ প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, সুলতানপুর ও চান্দুরিয়া সীমান্ত এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।শুক্রবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।
তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর থেকে ২০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট এবং হিজলদী থেকে ১০ বোতল ভারতীয় মদ আটক করা হয়। এছাড়াও, ভোমরা থেকে ২ লক্ষ ৭ হাজার১৫০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কালিয়ানী থেকে ১লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা থেকে ১লক্ষ ১৯ হাজার ৬৮০ টাকা মূল্যের ভারতীয় ইমিটেশ, মাদরা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, হিজলদী থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, সুলতানপুর থেকে ১লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও চান্দুরিয়া থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করা হয়।তিনি আরো জানান, আটককৃত ভারতীয় মালামালের মূল্যআট লক্ষ একান্ন হাজার আটশত ত্রিশ টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

Spread the loveপ্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com