dainiksatkhira24

কলারোয়া সীমান্তে ৯৪ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৯৪ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন -৩৩ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহলদল পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করে।   বিজ্ঞপ্তিতে বলা হয়, কাকডাঙ্গা বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর কাছাকাছি এলাকা থেকে সাতক্ষীরা সদর উপজেলার কেরাগাছি …

Read More »

বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে বাড়লো

নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বেড়েছে ১১ পয়সা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। ভাড়া বাড়নোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, ডিজেলচালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। …

Read More »

বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

মো: সাগর হোসেন: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামে ধানক্ষেত থেকে মো. ইউনুস আলী (৪৮) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গ্রামের মাঠের পাশের একটি ধানক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউনুস আলী বেনাপোল ৮ নম্বর ওয়ার্ডের ছোটআঁচড়া গ্রামের মৃত মোস্তাব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে …

Read More »

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ধীরগতি: চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ দীর্ঘসূত্রতায় পড়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। তীব্র গরম ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে শিক্ষার্থী ও শিক্ষকরা চরম ভোগান্তিতে পড়েছেন। উপজেলার ৯৫নং দক্ষিণ কাদাকাটি কালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা চৌধুরী জেলা প্রশাসকের কাছে দেওয়া এক আবেদনে এ পরিস্থিতির কথা তুলে ধরেছেন। তিনি জানান, ২০২৪ সালের ১ এপ্রিল বিদ্যালয়ের …

Read More »

তালায় হত্যার হুমকিসহ নিরাপত্তাহীনতার অভিযোগে সংবাদ সম্মেলন

ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় মৎস্য ঘেরের বাসা ভাঙচুর, লুটপাট, হত্যার হুমকি ও চরম নিরাপত্তাহীনতার অভিযোগে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল)  তালা প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন,উপজেলার জেয়ালা নলতা গ্রামের তালা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম মোড়ল। লিখিত বক্তব্যে তিনি জানান,গত মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার জেয়ালা নলতা গ্রামের কোলাজ বিলে অবস্থিত তার …

Read More »

তালা হাসপাতালের ড্রাইভারের দৌরত্বের শেষ কোথায়?

ফারুক সাগর: সাতক্ষীরার তালা সদর হাসপাতালের ড্রাইভার এনামুল ইসলামের দৌরত্বের শেষ কোথায়? কর্তপক্ষকে না জানিয়ে হাসপাতালের সরকারী এ্যাম্বুলেন্স ভাড়া খাটানো, রুগীদের সাথে খারাপ ব্যবহার ও সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আরচণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষটি জানাজানি হলে তড়িঘড়ি করে আরএমও ডাঃ খালিদ হাসান নয়ন তালা হাসপাতালে এ্যাম্বুলেন্স ভাড়া বাবদ বিল প্রদান করেছেন বলে জানা গেছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় কর্তপক্ষকে …

Read More »

কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের সাবেক এমপি হাবিবের সাথে মতবিনিময় 

কামরুল হাসান: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কলারোয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বিএনপির   কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে এসময় ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। বুধবার সাবেক এমপি হাবিবের কলারোয়ার বাসভবনে আয়োজিত মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সাম্প্রতিক …

Read More »

শ্যামনগরে সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত

রঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর দাসকাটি হরি মন্দির প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক বর্ণাঢ্য সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টা থেকে শুরু হয়ে ভোর ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ যাত্রাপালা মঞ্চস্থ হয়। সাতক্ষীরার সাংস্কৃতিক সংগঠন মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার পরিবেশনায় ওপার বাংলার নটনাট্যকার রঞ্জন দেবনাথ রচিত “সাত পাকে বাঁধা” শিরোনামের যাত্রাপালা পরিবেশন করা হয়। এতে প্রধান ভূমিকায় …

Read More »

সাতক্ষীরা সীমান্তে গাঁজা-ঔষধসহ ৯ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে গাঁজা, ভারতীয় ঔষধ, শাড়ি ও মোবাইল ফোনের যন্ত্রাংশসহ প্রায় ৯ লাখ ১৯ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন কাকডাঙ্গা, মাদরা, তলুইগাছা ও হিজলদী বিওপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। এসব …

Read More »

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে সমুদ্রে মাছ ধরা জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের গোডাউন হতে খাদ্য সহায়তা (চাউল) বিতরন করা হয়। গত ১৫ এপ্রিল হতে ৫৮ দিন সমুদ্রে যান্ত্রিক নৌযান ব্যবহার করে মাছ ধরা নিষিদ্ধ, এ নিষিদ্ধ সময়ে মাছ ধরা হতে বিতরত থাকা জেলেদের মাঝে সরকার খাদ্য সহায়তা বাবদ চাউল …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com