Breaking News

কলারোয়া সীমান্তে ৯৪ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৯৪ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন -৩৩ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহলদল পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাকডাঙ্গা বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর কাছাকাছি এলাকা থেকে সাতক্ষীরা সদর উপজেলার কেরাগাছি গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
অন্যদিকে, মাদরা বিওপির একটি দল একই সীমান্ত এলাকার কলারোয়া উপজেলার চান্দা গ্রামে অভিযান চালিয়ে প্রায় ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি জব্দ করে।
জব্দ করা পণ্যের মোট মূল্য ৯৪ হাজার টাকা।

 

বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালান দেশের স্থানীয় শিল্পের জন্য ক্ষতিকর এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব হারাচ্ছে বলেও উল্লেখ করা হয়।  এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com