Breaking News

সাতক্ষীরায় ট্রলির সঙ্গে সংঘর্ষে বাইসাইকেল চালক নিহত

Spread the love

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরায় ট্রলির সঙ্গে সংঘর্ষে আব্দুর রশিদ (৬৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সদর উপজেলার গাভা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ সদর উপজেলার গাভা এলাকার নফেল উদ্দীন গাইনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আব্দুর রশিদ বাইসাইকেল চালিয়ে গাভা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com