dainiksatkhira24

আশাশুনিতে ইঞ্জিনভ্যান উল্টে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে ইঞ্জিনচালিত ভ্যান থেকে পড়ে গিয়ে ফরিদা খাতুন (৫৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাদাকাটি-গাবতলা সড়কের বশিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদা খাতুন কুল্যা ইউনিয়নের কাটাখালি গ্রামের বাসিন্দা এবং আব্দুল হামিদের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ওই দিন বিকেলে সাতক্ষীরা শহরে জামাইয়ের বাসা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। কুল্ল্যার মোড়ে …

Read More »

চাঁদে বিরল খনিজ আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

নিউজ ডেস্ক: চাঁদে এক নতুন ধরনের বর্ণহীন, স্বচ্ছ ও ভঙ্গুর খনিজের সন্ধান পেয়েছেন চীনা বিজ্ঞানীরা। গবেষকদের মতে, এই বিরল খনিজটি এলইডি (LED) প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। চায়না জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, চীন থেকে উদ্ধার হওয়া একটি চন্দ্র উল্কাপিণ্ড বিশ্লেষণ করে ‘সেরিয়াম–ম্যাগনেশিয়াম চেঞ্জসাইট’ নামের এই খনিজটি শনাক্ত করা হয়েছে। মহাকাশ ভূতত্ত্বের গবেষণায় এই আবিষ্কারকে একটি বিশাল মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। নতুন …

Read More »

মালয়েশিয়ায় অবৈধ ৫৬ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলাম ও পুচং এলাকায় ‘অপস মাহির’ নামে এক সমন্বিত অভিযানে ৫৬ বাংলাদেশিসহ ৬২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।গত ২১ এপ্রিল অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশন অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে দুই প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মোট ১১২ জনের নথিপত্র যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে ৬২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। …

Read More »

মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট: দেশে জুলাই সনদ আর গণভোট বাস্তবায়নে প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘আল্লামা …

Read More »

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি জোর দিয়ে বলেন, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও …

Read More »

অনুমতি ছাড়া হরমুজ প্রণালিতে কোনো জাহাজ চলছে না

ডেস্ক রিপোর্ট: ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ আরও বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এখন হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না।শুক্রবার (২৪ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ বলেন, ‘আমাদের অবরোধের পরিধি বাড়ছে এবং এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। মার্কিন নৌবাহিনীর অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে এখন বিশ্বের কোথাও কোনো জাহাজ চলাচল …

Read More »

তীব্র লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: তীব্র গরমে পুড়ছে সারা দেশ। এর মধ্যে লোডশেডিং বেড়ে যাওয়া জনদুর্ভোগ আরও তীব্র হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিভ্রাট বাড়ায় শিল্প ও কৃষি উৎপাদনসহ বিভিন্ন খাতে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। আর তাই বিদ্যুৎ নিয়ে এমন পরিস্থিতি আরও কত দিন চলবে এই প্রশ্নই এখন ঘুরেফিরে সামনে আসছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে …

Read More »

মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা আর উদ্বেগের অবসান ঘটিয়ে অবশেষে চরম দুঃসংবাদ পেলেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির পরিবার। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তার মাধ্যমে তিনি এই হৃদয়বিদারক তথ্য জানান। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক এই …

Read More »

তালায় প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা 

ফারুক সাগর: সাতক্ষীরার তালায় প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎ শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় তালা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‎ ‎তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম। ‎আরও বক্তব্য রাখেন,তালা প্রেসক্লাবের …

Read More »

কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি

জহরুল কবির:বৈশ্বিক অনিশ্চয়তা বাড়ার প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির পথে বিদ্যমান মৌলিক প্রতিবন্ধকতা দূর করতে কার্মমূখী শিক্ষা প্রদানের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর আয়োজনে ২৪ এপ্রিল শুক্রবার রাজধানীর ঊষা চত্বরে নাগরিক কর্মশালার আয়োজন করা হয়। সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেঃ কর্নেল খন্দকার ফরিদুল আকবর অবঃ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com