dainiksatkhira24

২০২৭ সালের এসএসসি পরীক্ষা এগিয়ে আনার ঘোষণা

নিউজ ডেস্ক: দেশের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের পুঞ্জীভূত সেশনজট দূর করতে এবং শিক্ষার্থীদের মূল্যবান সময় বাঁচাতে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচিতে আমূল পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এই পরীক্ষা নির্ধারিত সময়ের অনেকটা আগেই অর্থাৎ ওই বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে …

Read More »

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

জহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। সুপেয় পানির তীব্র সংকটের কারণে গত দুই দশকে আর্সেনিকজনিত রোগে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এর মধ্যে একই পরিবারের চারজন সদস্যের মৃত্যু এলাকাবাসীর মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের অধিকাংশ টিউবওয়েলের পানিতে আর্সেনিকের মাত্রা অত্যন্ত বেশি। দীর্ঘদিন …

Read More »

সারাদেশে বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক: ঢাকাসহ সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ৩ বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসের তথ্যানুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং …

Read More »

গত এক মাসে তেল বিক্রি করে ইরানের আয় বেড়েছে ৪০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক: চলমান আঞ্চলিক উত্তেজনা ও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে তেল বিক্রি থেকে ইরানের আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এপ্রিল ২০২৬-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত মাসে দেশটির দৈনিক তেল আয় ও মোট রাজস্বে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। মার্চ ২০২৬-এ ইরান প্রতিদিন গড়ে প্রায় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যা ফেব্রুয়ারির ১১৫ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২১ শতাংশ …

Read More »

আবার পাকিস্তানে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই পাকিস্তান ছেড়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তবে ওমান সফর শেষে তিনি আবার পাকিস্তানে যেতে পারেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি। এরপর তার রাশিয়া যাওয়ার কথা রয়েছে। মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়, আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের একটি অংশ পাকিস্তান থেকে তেহরানে ফিরে গেছেন। তারা যুদ্ধ শেষ করা-সংক্রান্ত …

Read More »

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল

নিউজ ডেস্ক: সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী একটি তেলবাহী জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ হাসনাত বলেন, ‘এমটি নাইনেমিয়া জাহাজটি অপরিশোধিত তেল বহন করছে এবং এটি ইতোমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে। আমরা আশা করছি, জাহাজটি ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে …

Read More »

ডিনারে গুলির ঘটনায় ইরান জড়িত নয়: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী একাই হামলার চেষ্টা করেছে, এ ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালে এক সশস্ত্র ব্যক্তি বন্দুক হামলা চালায়। ট্রাম্প বলেন, সন্দেহভাজন …

Read More »

ট্রাম্পের ডিনার আয়োজনে বন্দুকধারীর পরিচয় শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় গুলির ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করা হয়েছে। আটকের পর সেই বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। ফক্স নিউজ ও নিউ ইয়র্ক পোস্টের কলামিস্ট ক্যারল মার্কোউইজ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন (৩১), যিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। ডানপন্থী ভাষ্যকার লরা লুমারও একই দাবি করেছেন। তবে এসব …

Read More »

আশাশুনিতে ধান চাষে ডিসিআর নেয়া জমিতে ঘর নির্মানের অভিযোগ

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার চাকলা তেলেখালী মৌজায় ধান চাষের জন্য একসনা ডিসিআর নেওয়া জমিতে পাকা-কাচা ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাতক্ষীরা আদালতে মিস আপীল কেচ দায়ের করা হয়েছে। জানাগেছে, চাকলা তেলেখালী মৌজায় ১নং খতিয়ানে, ৫৩০, ৫৩১, ৫৩২, ৫৩৩, ৫৩৪ ও ৫৩৫ দাগে ৭.০৩ একর জমি রুইয়ের বিলের স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক শরিফুল সানা, …

Read More »

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

রঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের মালিককে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার( ভূমি) রাশেদ হোসাইন। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার ভবানীপুর এলাকার কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় নেয়ার সময় এ জরিমানা আদায় করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, ভবানীপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে চিংড়ি ঘের ব্যবসায়ী শফিকুল ইসলাম। …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com