Breaking News

সাতক্ষীরার আশাশুনিতে খালের পানি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

Spread the love

রঘুনাথ খাঁ ঃ আশাশুনিতে খানের পানিতে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার কাদাকাটি এলাকার সাড়ে পাঁচ আনা খাল থেকে ভাসমান অবস্থায় ঐ লাশ উদ্ধার করা হয়।নিহতের নাম রওশান আলী (৬৫)। তিনি আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মৃত আবু মুন্সী সরদারের ছেলে। স্থানীয়রা জানান খালের পানিতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খালের পানি থেকে লাশ উত্তোলন করে। এসময় উপস্থিত তার পুত্র সাইফুল ইসলাম দেখেন এটি তার পিতার রওশান আলীর লাশ।

নিহতের ছেলে সাইফুল ইসলাম জানান, তার বাবা সকালে ভাত খেয়ে মাঠে গিয়ে ছিল কিন্তু ফিরে আসেনি। তবে তার পরিবার বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে ছিল।

বিষয়টি নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল আরেফিন জানান, পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুও কারণ নিশ্চিত করেতে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

Spread the loveজি এম মুজিবুর রহমান: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফারুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com