Breaking News

আশাশুনিতে ধান চাষে ডিসিআর নেয়া জমিতে ঘর নির্মানের অভিযোগ

Spread the love
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলার চাকলা তেলেখালী মৌজায় ধান চাষের জন্য একসনা ডিসিআর নেওয়া জমিতে পাকা-কাচা ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাতক্ষীরা আদালতে মিস আপীল কেচ দায়ের করা হয়েছে।
জানাগেছে, চাকলা তেলেখালী মৌজায় ১নং খতিয়ানে, ৫৩০, ৫৩১, ৫৩২, ৫৩৩, ৫৩৪ ও ৫৩৫ দাগে ৭.০৩ একর জমি রুইয়ের বিলের স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক শরিফুল সানা, জহুরুল সানা, রবিউল সানা, আজিবর গাজী, রিয়াছাত গাজী, সিরাজুল সানাসহ ৮ জন ৩/৪ বছর পূর্ব হতে একসনা ডিসিআর নিয়ে ভোগদখলে আছেন। সেখানে জহুরুল পাকা ঘর নির্মান ও রবিউল পাকা ঘর নির্মানের প্রস্তুতি নিয়েছে। এছাড়া আয়ুব আলী, রিয়াছাত আলী, জাহানারা কাচা ঘর বেধে বসবাস করছেন। ধান চাষের জন্য একসনা ডিসিআর নিয়ে স্থায়ী পাকা ও কাচা ঘর নির্মান করে বসবাস করায় আইন অমান্য করা হয়েছে। মোশাররফ সানার স্ত্রী রেবেকা খাতুন জানান, তিনি ইতিপূর্বে ঐ জমি ডিসিআর নিয়ে ধান চাষ করে ভোগ দখল করতেন। আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ ধান চাষের জন্য একসনা ডিসিআর নিয়ে অবৈধ ভাবে ঘর নির্মান করে বসবাস করছে।
এব্যাপারে অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) সাতক্ষীরা আদালতে মিস আপীল ৮৩/২০২৫ নং মামলা দায়ের করা হয়েছে। গত ৩১ মার্চ তারিখের আদেশে বিজ্ঞ আদালত সার্ভেয়ার আশাশুনিকে দখল ও মালিকানা ইত্যাদি বিষয়ে স্কেচম্যাপসহ প্রতিবেদন দিতে আদেশ করেছেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com