Breaking News

dainiksatkhira24

বিকালে বিদায়ী ভাষণ দিবেন প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক: দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, ওই অধিবেশনে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে বিদায়ী বক্তব্য রাখবেন। প্রধান বিচারপতি আগামী ২৭ ডিসেম্বর অবসরে …

Read More »

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে ফেলতে হবে বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের। শনিবার (১৩ ডিসেম্বর) জারি করা ইসির এক পরিপত্রে এসব তথ্য জানানো হয়। পরিপত্রে বলা হয়েছে, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের ব্যালট সাদা রঙের হলেও গণনার সুবিধার্থে গণভোটের ব্যালট গোলাপি রঙের …

Read More »

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছে: জুলকারনাইন সায়ের

নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদির ওপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানান কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি জানান, তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন তথ্য জানান সায়ের। জুলকারনাইন সায়ের লিখেন, ‘ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান …

Read More »

পাথর নিক্ষেপ করে বিজিবির ওপর হামলা, নিয়ন্ত্রণে ফাঁকা গুলি

নিউজ ডেস্ক: পাথর নিক্ষেপ করে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মাদক কারবারিরা এ হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়ে বিজিবি সদস্যরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নে ঘটনাটি ঘটে। জানা গেছে, মাদক পাচারের সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চার রাস্তার মোড় ট্রলির লাইনে টহলে যায় …

Read More »

হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে একটা নতুন সূর্য দেখছে, বাংলাদেশর মানুষ স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে। ঠিক সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে ঘটনা ঘটেছে (ওসমান হাদির ওপর হামলা) আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি …

Read More »

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা

ডেস্ক রিপোর্ট; রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় হামলার এই ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একজন যুবক দৌড়ে এসে এক সাংবাদিককের হাত ধরে ঘুরিয়ে ফেলে দেন। পরে ওই যুবক দৌড়ে পালানোর সময় পুলিশ তাকে আটক করে।পরে উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে …

Read More »

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিবা শাখার মোঃ মতিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক প্রভাতী শাখা মোঃ আলতাফ হোসেন, শিক্ষার্থীদের …

Read More »

বিএনপির মনোনয়ন ঘিরে অর্ধশতাধিক আসনে কোন্দল

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভেতরে মনোনয়নসংক্রান্ত কোন্দল ক্রমেই জটিল আকার ধারণ করছে। সারাদেশে অন্তত অর্ধশতাধিক আসনে ঘোষিত সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের প্রকাশ্য অসন্তোষ, আন্দোলন ও লিখিত অভিযোগ দলটির সাংগঠনিক পরিস্থিতিকে চাপে ফেলেছে। কোথাও মাঠে বিক্ষোভ, কোথাও কেন্দ্রীয় কার্যালয়ে অভিযোগপত্র—সব মিলিয়ে মনোনয়ন নিয়ে অস্বস্তি এখন বেশ বিস্তৃত। দলীয় সূত্র ও তৃণমূল নেতাদের ভাষ্য, যেসব …

Read More »

দেবহাটা থানার নবাগত ওসি জাকির হোসেনর সাথে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সৌজন্যে সাক্ষাৎ

মোমিনুর রহমান:দেবহাটা থানার নবাগত ওসি মোহাম্মদ জাকির হোসেন এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা সৌজন্যে সাক্ষাৎ করেছে। ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার দুপুরে দেবহাটা থানায় যেয়ে নবাগত ওসির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ এর আগে সকাল ১১ টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাবে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৌজন্যে সাক্ষাৎ এর সময় উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সাংবাদিক হাফেজ জি এম …

Read More »

ওসমান হাদিকে গুলি ক‌রার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা বিএনপি, অংগ ও সহযোগি সংগঠনের আয়োজনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশচির সভাপতিত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com