Breaking News

এই জয় ‘খুবই ব্যক্তিগত’

Spread the love

ডেস্ক রিপোর্ট: পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনী ফলাফলে শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, বিনোদন জগতেও তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এর মধ্যেই আরজি কর মেডিকেল কলেজকেন্দ্রিক ঘটনার নির্যাতিতার মায়ের নির্বাচনী জয়ের পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী।

গত ৪ মে ফল প্রকাশের পর তিনি এই জয়কে নিজের কাছে ‘খুবই ব্যক্তিগত’ বলে উল্লেখ করেন।আরজি কর মেডিকেল কলেজের ঘটনার শুরু থেকেই মিমি সরব ছিলেন।

দোষীদের কঠোর শাস্তির দাবিতে তিনি যেমন রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, তেমনই সামাজিক মাধ্যমেও সক্রিয় থেকেছেন। এই অবস্থানের জন্য তাকে নানা কুরুচিকর মন্তব্য ও হুমকির মুখেও পড়তে হয়েছে। তবুও তিনি পিছিয়ে যাননি; বরং দৃঢ়ভাবে জানিয়েছেন, হুমকি দিয়ে তাকে থামানো যাবে না।

২০১৬ সালে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা নির্যাতিতার মা এবার নির্বাচনে জয়ী হওয়ার পর মিমি সেই খবরটি শেয়ার করে লেখেন, এই জয় তার কাছে খুবই ব্যক্তিগত।তবে তিনি এটাও উল্লেখ করেন, এই সাফল্য কখনোই একজন মায়ের অপূরণীয় ক্ষতির সমান হতে পারে না।

উল্লেখযোগ্য যে, ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মিমি। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দেন।

রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে আরজি কর ইস্যুতে তার মানবিক অবস্থান সাধারণ মানুষের মধ্যে প্রশংসা পেয়েছে।

About dainiksatkhira24

Check Also

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে: রিজভী

Spread the loveডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com