Breaking News

dainiksatkhira24

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৯

নিউজ ডেস্ক: সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার, পাশাপাশি দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার (২২ ডিসেম্বর) সকাল পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সাতজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়েছে। তারা হলেন— মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, …

Read More »

টি-২০তে ৪৫ বার ম্যাচসেরা সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক: সময়ের সঙ্গে অনেকটাই ম্লান হয়েছে বলের ধার আর ব্যাটের ভার। সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের পারফরম্যান্সে ধারাবাহিকতা কম, ভাটার টানই চোখে পড়ে বেশি। তবু ক্যারিয়ারের এই পড়ন্ত বেলায়ও মাঝেমধ্যে তিনি বুঝিয়ে দেন, অভিজ্ঞতা কখনো হাল ছাড়ে না। আইএল টি–টোয়েন্টিতে এমআই এমিরেটসের জার্সিতে রোববার ঠিক তেমনই এক অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচের পার্থক্য গড়ে দিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে …

Read More »

নোরা ফাতেহি সড়ক দুর্ঘটনায় আহত

ডেস্ক রিপোর্ট: মুম্বাইয়ে আমেরিকান ডিজে ডেভিড গেটার কনসার্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। দুর্ঘটনার ফলে কনকাশন (মস্তিষ্কে আঘাত) হয়েছে তার। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২০ ডিসেম্বর) রাতে ডেভিড গেটার কনসার্টে পারফর্ম করার জন্য জন্য সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে নোরার গাড়িকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। সে গাড়িচালক মদ্যপায়ী ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই …

Read More »

গ্রিসে অভিবাসীবাহী নৌকা থেকে উদ্ধারের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট: গ্রিসের দক্ষিণাঞ্চলের গাভদোস দ্বীপসংলগ্ন সমুদ্র থেকে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ৪৩৭ জন। স্থানীয় কোস্টগার্ড কর্তৃপক্ষ (লিমেনার্কিও) এই তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোররাতে আগিয়া গ্যালিনির দক্ষিণ দিকের সাগরে বিপদগ্রস্ত নৌকাটির সন্ধান পাওয়া যায়। পরে সবাইকে উদ্ধার করে রেথিম্নো শহরের কিত্রেনোসি ভবনে স্থানান্তর করা …

Read More »

আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ—–রিজভী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের বিভিন্ন স্থানে আগুনে পুড়িয়ে হত্যা ও সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃশ্যমান বিচার চায় জনগণ।’ তিনি বলেন, দেশে একের পর এক চোরাগোপ্তা হামলার ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্ন তৈরি হচ্ছে, যা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক। ওসমান হাদীকে হত্যাসহ যেসব চোরাগোপ্তা হামলা সারা দেশে সংঘটিত …

Read More »

বিএনপি অনুমতি পেলো তারেক রহমানের সংবর্ধনা আয়োজনের

ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি।রোববার (২১ ডিসেম্বররাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান।শায়রুল কবির খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের …

Read More »

সাবেক আইজিপি মামুনের আপিল

ডেস্ক রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।সোমবার (২২ ডিসেম্বর) সকালে আইনজীবীর মাধ্যমে এ আপিল করেন তিনি। মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল …

Read More »

ঘোষণা দিয়ে নাশকতা নেওয়া হচ্ছেনা ব্যাবস্থা

ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের মুখপত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর গত বৃহস্পতিবার রাতে ঘোষণা দিয়ে দুটি পত্রিকা, ধানমন্ডি ৩২ নম্বর ও ছায়ানটে হামলা চালানো হয়েছে। কিন্তু হামলাকারীদের নিবৃত্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে তেমন কোনো তত্পরতা চালাতে দেখা যায়নি। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী হাজির হয়েছে। ঘোষণা দিয়ে নাশকতার করা হলেও আগে থেকে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি? এই ধরনের ঘটনার জন্য কি …

Read More »

জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত এ কমিটিতে হাসিবুল হাসান রুমন সভাপতি এবং বখতিয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কমিটিটি আগামী ১ বছরের জন্য কার্যকর থাকবে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (২১ ডিসেম্বর) রাতে …

Read More »

আশাশুনির বড়দলে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার বড়দলে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন পরিষদ ও রূপান্তর। ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট এর সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে সভায় সভাপতিত্ব করেন বড়দল ইউপির প্রশাসকের পক্ষে ইউপি সদস্য ও ইউনিয়ন দূর্যোগ কমিটির সদস্য এস …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com