Breaking News

dainiksatkhira24

১৪ ঘণ্টায় তাসনিম জারার ফান্ডে এলো ২৩ লাখ ৬৮ হাজার টাকা

নিউজ ডেস্ক: ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা তার নির্বাচনী তহবিল সংগ্রহে সফলতা দেখিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন, মাত্র ১৪ ঘণ্টার মধ্যে ২৩ লাখ ৬৮ হাজার টাকা অনুদান পেয়েছেন। ডা. জারা জানান, তাদের মোট ফান্ডরেইজিং লক্ষ্য ৪৬,৯৩,৫৮০ টাকা। এই লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি ইতোমধ্যেই অর্জিত হয়েছে। তাই লক্ষ্যমাত্রা পূর্ণ …

Read More »

জুলাইযোদ্ধা মুনিরার বাসার গেটে লাল রঙের ক্রসচিহ্ন, নিরাপত্তাহীনতায় পরিবার

নিউজ ডেস্ক: জুলাইযোদ্ধা সিরাজুম মুনিরার পাবনা শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকার বাসার গেটে লাল রঙের ক্রসচিহ্ন এঁকে দিয়েছে দুর্বৃত্তরা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মুনিরা ও তার পরিবার। গত ১৯ ডিসেম্বর রাতের কোনো এক সময় ওই ক্রসচিহ্ন আঁকা হয়েছে বলে দাবি মুনিরার পরিবারের। সিরাজুম মুনিরা জানান, সম্প্রতি তিনি পাবনায় থাকেন না। তবে তার মা-বাবা পাবনা শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকার বাসায় থাকেন। শনিবার …

Read More »

ভারত থেকে ৫০ হাজার টন চাল আনা হবে: অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া বাজারে আতপ চালের চাহিদা বেড়ে যাওয়ায় আরও আতপ চাল আনা হবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বাইরে চালের দাম কিন্তু …

Read More »

তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকায় যাচ্ছেন সাতক্ষীরার ২০ হাজার নেতাকর্মী

নিজস্ব প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় আয়োজিত ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা থেকে যোগ দিচ্ছেন প্রায় ২০ হাজার নেতাকর্মী। পরিবহন সংকটের কারনে ইতিমধ্যে অনেকেই ব্যক্তিগত উদ্যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ …

Read More »

সাতক্ষীরা-২ আসনের জাপার এমপি আশুকে অসুস্থ অবস্তায় এয়ার এ্যাম্বুলেন্সে নেওয়া হল ঢাকা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি, আসন্ন নির্বাচনে জাপার প্রার্থী আশরাফুজ্জামান আশুকে গুরুতর অসুস্থ অবস্থায় হেলিকপ্টার যোগে নেওয়া হয়েছে ঢাকায়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। আশরাফুজ্জামান আশু জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। আসন্ন সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টি থেকে আবারও সংসদ সদস্য …

Read More »

নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে নির্বাচন সফলভাবে আয়োজনের ব্যাপারে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আবারও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে সোমবার (২২ ডিসেম্বর) রাতে টেলিফোন আলাপে প্রফেসর ইউনূস এ কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রায় আধা …

Read More »

‘আমি দাদুর পাশে থাকতে চাই, আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই’

ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। খালেদা জিয়াকে ‘দাদু’ সম্বোধন ও তার সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবি প্রকাশ করে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাইমা রহমান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, আমি ‘দাদু’র পাশে থাকতে চাই। এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই।পোস্টে তিনি আরও লিখেছেন, দাদুকে নিয়ে …

Read More »

গানম্যান চান হিরো আলম

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত। এই ঘোষণার পর থেকেই তিনি হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন।হিরো আলম জানান, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর থেকে বিভিন্নভাবে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম …

Read More »

খুলনায় এনসিপি নেতাকে গুলি: সেই নারী আটক

নিউজ ডেস্ক: খুলনায় জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় আলোচিত নারী সন্ধিগ্ধ তনিমা ওরফে তন্বীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়। তবে আটক ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার …

Read More »

নিরাপত্তা ঝুঁকিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, সব ধরনের সেবা সাময়িক স্থগিত

নিউজ ডেস্ক: অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা দেওয়া সাময়িক স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, গত শনিবার রাতে হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০-২৫ জনের একটি দল বিক্ষোভ করে। …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com