Breaking News

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী

Spread the love

মুহাম্মদ হাফিজ :সাতক্ষীরায় ‘জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবার নিয়ে ঈদ পুনর্মিলনী’ বিষয়ক আলোচনা সভায় বক্তরা বলেছেন “বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি ন্যায় ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে জুলাই সনদ অপরিহার্য। তাই যত দ্রুত সম্ভব জুলাই সনদ ঘোষণা করতে হবে। একই সাথে ওই সময়ে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার সবই বিচার করতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে”।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা শাখার এর উদ্যোগে রবিবার (২২জুন) দুপুর ১২ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবার নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হুসাইন’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা কমিটির মুখপাত্র মোহিনী পারভীন ও যুগ্ম আহবায়ক মুজাহিদ উল ইসলাম। উপস্থিত ছিলেন, জেলা কমিটির যুগ্ম আহবায়ক মামুন হাওলাদার ও সদস্য আল আমিন হোসেন, কলারোয়া থানার আহবায়ক মেহেদী হাসান, তালা ছাত্র প্রতিনিধি রবিউল ইসলাম, সংগঠক মীর্জা সাকিব হক, পাটকেলঘাটা ১নং সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলার ছাত্র প্রতিনিধি শামিউজ্জামান শ্রাবণ, পাটকেলঘাটা থানার আহবায়ক রুবেল হোসেন, তালা থানার ছাত্র প্রতিনিধি শাহ জালাল আহম্মেদ রুবেল,সদর উপজেলার ছাত্রপ্রতিনিধি নাঈম বাবু ও আহনাফ মাহি প্রমুখ ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম মোড়ল।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com