Breaking News

সাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। বুধবার (৬ মে ২০২৬) বিকেলে তিনি এ কর্মসূচির বিভিন্ন প্রশিক্ষণ ট্রেড ও কর্মস্থল ঘুরে দেখেন।পরিদর্শনকালে তিনি গ্রাফিক্স ডিজাইন (নকশী কম্পিউটার), ব্লক বাটিক অ্যান্ড স্ক্রিন প্রিন্ট (নকশী হস্তশিল্প), বিউটি সেলুন (স্মার্ট বিউটি পার্লার) এবং টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং (সাথী লেডিস টেইলার্স) ট্রেডের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় প্রশিক্ষণার্থীদের কাজের মান, দক্ষতা অর্জন ও বাস্তব প্রয়োগ সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা এম. মুর্শিদ আলম, ব্র্যাকের জেলা সমন্বয়ক এ এস কে আশরাফুল মাশরুদ, যশোর জেলা ব্যবস্থাপক সোবহান শেখ, সদর কর্মসূচি সংগঠক মো. ফয়সাল রানা, নকশী গ্রুপের স্বত্বাধিকারী সালমা খাতুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে অতিথিবৃন্দ ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com