
জহর হাসান সাগর : তালা উপজেলার জেয়ালা নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে “তালা উপজেলা প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”। বুধবার (০৬ মে) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা খাতুনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ কলিমউদ্দিন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,সংগঠনের সভাপতি মোঃ রেজাউল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাছাদুজ্জামান, উপদেষ্টা কাজী এনামুল হক বিপ্লব, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, সদস্য মোঃ আবুল কাশেম ও মোঃ ইউনুচ আলীসহ অন্যান্যরা। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক প্রকাশ কুমার সাহা, গঙ্গারাম বর্মন, দীপ্তি দীপান্বিতা ও সানজিদা আক্তার সালমা প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাছাদুজ্জামান বলেন, তালা উপজেলার পল্লী চিকিৎসকদের উদ্যোগে গঠিত “তালা উপজেলা প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন” অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান এবং বিনামূল্যে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
শিক্ষা উপকরণ পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং সংগঠনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানায়। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
