Breaking News

সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

Spread the love

রঘুনাথ খাঁঃ ধান বোঝাই ট্রলীর তলায় চাপা পড়ে চালক গনেশ সরকারের(৪৫) মৃত্যু হয়েছে। বুধবার বিকেল পৌনে ৫ টার দিকে সাতক্ষীরা সদরের কদমতলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত গনেশ সরকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা গ্রামের বিরিঞ্চি সরকারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, পায়রাডাঙা গ্রাম থেকে গনেশ সরকার তার নিজ ট্রলিতে ধান বোঝাই করে বুধবার বিকেল চারটার দিকে কদমতলা বাজারের উদ্দেশ্যে বের হন। বিকেল পৌনে পাঁচটার দিকে সে কদমতলা বাজার এলাকায় মোড় ঘোরার সময় ট্রলি উল্টে গেলে নিচে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com