Breaking News

ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা

Spread the love

নিজস্ব প্রতিনিধি:ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লি.-এর সিনিয়র আয়া (ওয়ার্ড মাস্টার বিভাগ) জনাবা মনজিরা খাতুনের দীর্ঘ কর্মজীবন শেষে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২৪ বছর ০৬ মাস ১৩ দিন সফলতার সাথে দায়িত্ব পালন শেষে তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। বুধবার ( ২৮ অক্টোবর) হাসপাতালের সর্বস্তরের সহকর্মীদের পক্ষ থেকে তাকে এই আবেগঘন বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল ইনচার্জ মুহা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মনজুরুল ইসলাম খান, সিনিয়র অফিসার ও হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আউয়াল, আইটি ইনচার্জ আব্দুল আহাদ, ওয়ার্ড মাস্টার ওহিদুজ্জামান, ওটি ইনচার্জ ফাতেমা খাতুন, নার্সিং সুপারভাইজার আব্দুল হালিম, ফার্মেসি ইনচার্জ লতিফুল ইসলাম প্রমখ। এছাড়াও হাসপাতালের সকল বিভাগীয় ইনচার্জসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।বিদায়লগ্নে সহকর্মীরা তার হাতে একটি সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।স্মারকে উল্লেখ করা হয়, তিনি ১৫ এপ্রিল ২০০২ থেকে ২৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে হাসপাতালে সেবা প্রদান করে এসেছেন। অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও তার সহকর্মীবৃন্দ উপস্থিত থেকে মনজিরা খাতুনের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সার্বিক মঙ্গল কামনা করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Spread the loveশাহ জাহান আলী মিটন: নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com