Breaking News

পানি নিস্কাশনের জন্য ইউপি চেয়ারম্যানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন এলাকাবাসী

Spread the love

গাজী হাবিব: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আশেপাশের রাস্তায় থাকা পানি নিস্কাশনের জন্য ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজীকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়ন বাসী। একই সাথে আগামী দুই মাসের মধ্যে স্থলবন্দর এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও জ্বরাজ্বীর্ণ রাস্তাগুলো সংস্কারের কথাও বলা হয়েছে বেশ জোর দিয়ে।শনিবার সকাল সাড়ে ১০ টায় ভোমরা স্থলবন্দর এলাকায় ইউনিয়নবাসীর ব্যানারে এসব কথা কথা বলেন জলাবদ্ধতায় নিমজ্জিত শতাধিক ভুক্তভোগী বিক্ষোভকারী।
বিক্ষোভ সমাবেশে ভোমরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হাসান আলী (লাল্টু) এর নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দীন। ভোমরা ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মাহমুদুল হক মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, ভোমরা ইউনিয়ন বি্এনপির যুগ্ম আহবায়ক মো. সাদ্দাম হোসেন, স্থলবন্দরের শ্রমিকদল নেতা লুৎফর রহমান, শ্রমিক নেতা আলামিন হোসেন, কৃষকদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

এসময় বিক্ষোভকারীরা বলেন, যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্থলবন্দর এলাকার সড়ক থেকে পানি নিষ্কাশনের কোন পদক্ষেপ গ্রহন না করা হয় তবে সময়মত আমরা ইউনিয়ন পরিষদে যাবো। সেখানে অবস্থান কর্মসূচী পালন করবো। প্রয়োজন হলে চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে উঠতে দেবোনা। ভোটের আগে আমাদের চেয়ারম্যান ছিলেন ইসরাইল, আমরাও ছিলাম ইসরাইল। কিন্তু ভোটের পরে তিনি ইসরাইল রয়েছেন ঠিকই তবে আমাদের কে বানানো হয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনের জনপদের সাথে আমাদের জনপদের হুবহু মিল হয়ে গেছে। তাকিয়ে দেখলে মনে হবে যেন আমরা ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে আছি। আমরা এ দৃশ্য আর দেখতে চাইনা। যে বরাদ্দ আপনার কাছে এসেছে তার পই পই হিসেব দিতে হবে্।

বিক্ষোভকারীরা আরো বলেন, আপনাকে চেয়ারম্যান বানানো হয়েছে এলাকার উন্নয়নের জন্য। গত ১০ বছর আপনি চেয়ারম্যান রয়েছে , চেয়ারম্যান হিসেবে আপনি নিজের বাড়ী যাওয়ার রাস্তা ছাড়া আর কোন কাজ করেন নি। আপনি ভোমরাকে ফিলিস্তিন বা্নিয়ে রেখেছেন। নিজের আখের গুছিয়েছেন। আপনি যদি কাজ না করেন, তাহলে আগামী ভোটের সময় মানুষ আপনাকে জবাব দেবে। আমরা জলাবদ্ধতা থেকে মু্ক্তি পেতে চাই। আমাদের দাবী ভোমরা স্থলবন্দর এলাকায় যতোগুলো রাস্তা আছে সেই রাস্তায় পানি নিষ্কাশনের জন্য পরিকল্পিত ড্রেনের ব্যবস্থা করতে হবে। দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কার করতে হবে। তা না হলে এলাকার মানুষ চেয়ারম্যানকে বাড়ি থেকে বের হতে দেবেনা। ইউনিয়ন পরিষদে উঠতে দেবে না।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com