Breaking News

তুচ্ছ ঘটনায় তালায় বিএনপি নেতাকে পিটিয়ে জখম

Spread the love

নিজস্ব প্রতিনিধি :তুচ্ছ ঘটনায় তালার ইসলামকাটিতে বিএনপি নেতাকে পিটিয়ে জখমের ঘটনায় আসামীদের দ্রæত গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তালা উপজেলার ইসলামকারী গ্রামের মৃত পুরস্কর গুহের পুত্র প্রকাশ গুহ।
লিখিত অভিযোগে তিনি বলেন, গত ২১ জুন ২০২৫ তারিখ রাত ৮টায় ইসলামকাটি দলিল লেখক অফিস সংলগ্ন জনৈক শহিদুল ইসলামের দোকানে সামনে ২ গ্রæপের শালিস মিমাংসা স্থলে উভয়পক্ষ কে শান্ত থাকতে বলায় আমার উপর ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী রিপন শেখ পিতা- হাবিবুর রহমান খোকন শেখ, হাবিবুর রহমান খোকন শেখ, পিতা-মুজিবর শেখ ও রসুল গাজী, পিতা- মৃত মোতাহার শেখ। একপর্যায়ে তারা লোহার রড, হাতুড়ী ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এঘটনায় আমার ছোট ভাই বাদী হয়ে তালা থানায় একটি এজাহার জমা দিয়েছে। এজাহার জমার খবরে আরো বেপরোয়া হয়ে উঠেছে স্থানীয় প্রভাবশালী মহিদুজ্জামান মধু এবং তার সহযোগী রিপন শেখ, হাবিবুর রহমান খোকন,রসুল গাজী। বিভিন্ন মাধ্যমে খুন জখমের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, ইসলামকাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। আমি শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক হওয়ায় বিগত ১৫ বছর ধরে ফ্যাস্টিট আওয়ামীলীগের নির্মম অত্যাচারের শিকার হয়েছি। মামলা হামলার শিকার হয়েছি। ফ্যাস্টিট মুক্ত হলেও আমি যেন মুক্ত হতে পারেনি। আগেও যেসব সন্ত্রাসীরা অত্যাচার করত বর্তমানে তারাই ভোলপাল্টে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমাদের মত ত্যাগী ও সাধারণ নেতকর্মীদের নানাভাবে হয়রানি ও মারপিট করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে। আমার ওয়ার্ডে অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস। ওইসব কথিত সন্ত্রাসীদের হাত ৪নং ওয়ার্ডের সকল বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতসহ তাদের কঠোর শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com