Breaking News

দুর্নীতি মুক্ত বার গঠন করায় আইনজীবী ফোরামের অঙ্গীকার- এ্যাড.আব্দুস সাত্তার

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধনের করা হয়েছে। বুধবার দুপুর ২টায় আইনজীবী সমিতির ২নং বিল্ডিংয়ের ৪র্থ তলার হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. শেখ আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট এর আহবায়ক এ্যাড, মোঃ আকবর আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন-সংগঠনের সদস্য সচিব এ্যাডঃ আলহাজ্ব মোঃ নুরুল আমিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জজ কোর্টের জিপি- এ্যাড, অসিম কুমার মন্ডল, নারী ও শিশু পিপি এ্যাড শেখ আলমগীর আশরাফ, এ্যাড, নুরুল ইসলাম, এ্যাড. এ.বি.এম সেলিম, এ্যাড. মোস্তফা জামান, এ্যাড. আলতাফ হোসেন, চেয়ারম্যান মহিতুল ইসলাম, এ্যাড. আবু সাঈদ রাজা, এ্যাড. শহিদ হাসান, এ্যাড, শাহারিয়ার হাসিব, এ্যাড. জি.এম ফিরোজ আহম্মেদ, এ্যাড. এ.বি.এম ইমরান শাওন, এ্যাড. জিয়াউর রহমান, এ্যাড. সিরাজুল ইসলাম (৫), এ্যাড. মিজানুর রহমান বাপ্পী, এ্যাড, সোহরাব হোসেন সুজন প্রমূখ। উদ্বোধন কালে প্রধান অতিথি হিসাবে এ্যাড. শেখ আব্দুস সাত্তার বলেন- জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে, দূর্নীতি মুক্ত বার গঠন করায় আইনজীবী ফোরামের অঙ্গীকার। সভাপতি তার বক্তব্য প্রদান কালে এ্যাড. মোঃ আকবর আলী বলেন- বহু কষ্টের বিনিয়মে ৫ই আগস্ট স্বৈরাশাসনকে বিতাড়িত করেছি, এখন সময় এসেছে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করা, আজ মুক্ত আকাশের নিচে দাড়িয়ে শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়ার পক্ষে কথা বলতে পারছি- আইনজীবী ফোরামের ফরম পূরন করব, আগামী দিনে ধানের শীষে ভোট দিব, বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীতে ভোট দিব, স্থানীয় বার নির্বাচনে আইনজীবী ফোরামের প্রার্থীকে ভোট দিব, এটাই হোক আজকের সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠানের অঙ্গীকার।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com