Breaking News

জাপানের সঙ্গে সমঝোতা সই করলো বাংলাদেশ

Spread the love

ডেস্ক রিপোর্ট: জাপান ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন খাতে ছয়টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলোর লক্ষ্য দুই দেশের মধ্যকার অর্থনৈতিক, প্রযুক্তিগত ও কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করা।শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় এই ছয়টি সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এগুলোর মধ্যে ‘অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু পরিবর্তনের স্থিতিশীলতা জোরদারকরণে উন্নয়ন নীতিগত ঋণ’ এবং ‘জয়দেবপুর-ঈশ্বরদী অংশে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প (পর্ব-১)’ উল্লেখযোগ্য।
চুক্তিগুলোর মধ্যে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর, পোশাক খাতে কারখানা স্থাপন, জ্বালানিখাতে কৌশলগত সহযোগিতা, তথ্য নিরাপত্তা খাত এবং দেশের মধ্যে বিনিয়োগ, শিল্পোন্নয়ন উল্লেখযোগ্য।বৈঠকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ব্যক্তিদের অস্থায়ী আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী। অধ্যাপক ইউনূস বাস্তুচ্যুত এসব মানুষের প্রতি জাপানের মানবিক সহায়তা, বিশেষ করে ভাসানচরে অবস্থানরতদের প্রতি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

About dainiksatkhira24

Check Also

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ

Spread the love নিউজ ডেস্ক: দীর্ঘ এক দশকের প্রস্তুতি, অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com