Breaking News

খামেনির দেশত্যাগের গুঞ্জন অস্বীকার করল ইরানি দূতাবাস

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

রোববার (১১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (৮৬) দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। খবর অনুসারে, যদি নিরাপত্তা বাহিনী সরকারের নির্দেশ মানতে অস্বীকৃতি জানায়, তবে তিনি তার পরিবারের প্রায় ২০ জন সদস্য নিয়ে দেশ ত্যাগ করতে পারেন। সম্ভাব্য গন্তব্য হিসেবে রাশিয়ার মস্কোর কথাও উল্লেখ করা হয়।

তবে এই দাবি ভারতে অবস্থিত ইরানি দূতাবাস সম্পূর্ণ অস্বীকার করেছে। দূতাবাস জানায়, এই ধরনের খবর মিথ্যা, ভিত্তিহীন ও গুজব। তারা স্মরণ করিয়েছে, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চলাকালীনও খামেনি দেশ ছাড়েননি। দূতাবাস একে শত্রু রাষ্ট্রের অপপ্রচার বলে আখ্যা দিয়েছে।

সম্প্রতি ইরানের বিভিন্ন শহরে মূল্যস্ফীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে বিক্ষোভ দেখা গেছে। কিছু এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে এবং স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। তবে সরকারের সমর্থনে কেরমানসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে খামেনির প্রতি সমর্থন জানাচ্ছেন।

এনডিটিভিকে দেওয়া বক্তব্যে কয়েকজন ইরানি নাগরিক জানান, মূল্যস্ফীতি বড় সমস্যা হলেও তারা খামেনির বিরোধী নন। বিশেষজ্ঞরা ও ধর্মীয় নেতা মাওলানা জামির জাফরি বলেন, খামেনি সম্প্রতি ৩ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন, যা প্রমাণ করে তিনি সক্রিয়ভাবে দেশের নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং দেশে সরকারের নিয়ন্ত্রণ এখনো শক্ত রয়েছে।

About dainiksatkhira24

Check Also

ইরানে মার্কিন হামলা সমাপ্ত

Spread the loveডেস্ক রিপোর্ট: ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘আত্মরক্ষামূলক হামলা’ শেষ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com