Breaking News

‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: হাসনাত আবদুল্লাহ

Spread the love

নিউজ ডেস্ক:

রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগে হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনারা গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করুন। এই মাধ্যমে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে।”

তিনি আরও প্রশ্ন করেন, “আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? দেশের ছেলে-মেয়েরা ভালো চাকরি ও শিক্ষার সুযোগ পাবে সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হোক সেটা চান?”—যদি হ্যাঁ, তবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার আহ্বান জানান।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দুর্নীতিকে বন্ধ করতে হবে। তিনি উদাহরণ দেন, একটি ফাটলযুক্ত ট্যাংকির মতো, যতই পানি দেওয়া হোক না কেন, সেটি ভরবে না। ট্যাংকির ফাটল হলো দুর্নীতি। এই নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন, চাঁদাবাজমুক্ত নির্বাচনের নির্বাচন এবং ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন।

তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে কেউ কখনো ফোন দিয়ে ভয় দেখায়নি। আমরা ভালোবাসা ও প্রকাশ্য সহযোগিতার মাধ্যমে জনগণের কাছে যাচ্ছি। প্রয়োজনে পায়ে ধরে সহায়তা চাইব। ভোট ভিক্ষা চাওয়া হলো সৎ এবং সম্মানজনক।”

উল্লেখ্য, তিনি এনসিপির প্রতীক শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য জনসাধারণকে আহ্বান করেন।

About dainiksatkhira24

Check Also

মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ ইসলাম

Spread the loveডেস্ক রিপোর্ট: দেশে জুলাই সনদ আর গণভোট বাস্তবায়নে প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com