Breaking News

বিটিসিএল ইন্টারনেটের গতি তিনগুণ বৃদ্ধি করল, দাম অপরিবর্তিত

Spread the love

নিউজ ডেস্ক:

ডিজিটাল সেবার মান উন্নয়নের লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে বিটিসিএল। প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য সব ইন্টারনেট প্যাকেজের গতিবেগ বৃদ্ধি করেছে, কিন্তু মাসিক সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত রেখেছে।

রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্যোগের তথ্য জানানো হয়।

ঘোষিত আপগ্রেড অনুযায়ী:

  • ৩৯৯ টাকার ৫ এমবিপিএস প্যাকেজ এখন ২০ এমবিপিএস
  • ৫০০ টাকার ১২ এমবিপিএস প্যাকেজ উন্নীত হয়ে ২৫ এমবিপিএস
  • ১৫ এমবিপিএস প্যাকেজে ৫০ এমবিপিএস
  • ৮০০ টাকার ১৫ এমবিপিএস প্যাকেজ ৫০ এমবিপিএস
  • ১০৫০ টাকার ২০ এমবিপিএস প্যাকেজ ১০০ এমবিপিএস
  • ১১৫০ টাকার ২৫ এমবিপিএস প্যাকেজ ১২০ এমবিপিএস
  • ১৩০০ টাকার ৩০ এমবিপিএস প্যাকেজ ১৩০ এমবিপিএস
  • ১৫০০ টাকার ৪০ এমবিপিএস প্যাকেজ ১৫০ এমবিপিএস
  • ১৭০০ টাকার ৫০ এমবিপিএস প্যাকেজ ১৭০ এমবিপিএস

এই উদ্যোগের ফলে বিটিসিএল গ্রাহকরা একই খরচে দ্রুত এবং মানসম্মত ইন্টারনেট উপভোগ করতে পারবেন। প্রতিষ্ঠান আশা করছে, এই গতি বৃদ্ধি অনলাইন শিক্ষা, ভিডিও স্ট্রিমিং, গেমিং, স্মার্ট সেবা ও অফিসিয়াল কাজে নতুন সুবিধা আনবে।

বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠান ভবিষ্যতেও এই ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত রাখবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম উদ্ধার, পরে ধ্বংস

Spread the love  নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com