Breaking News

তালগাছ ভেঙে শিশুর মৃত্যু

Spread the love

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে ঝড়ের সময় তালগাছ ভেঙে শারমিন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালবৈশাখী ঝড়ের সময় এঘটনা ঘটে । নিহত শিশু ওই গ্রামের আব্দুর রউফের মেয়ে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকাল ৪ টায় হঠাৎ হওয়া কালবৈশাখী ঝড়ের সময় বাড়ির পাশে তালগাছের নিচে খেলছিল শারমিন। এ সময় একটি তালগাছ ভেঙে তার ওপর পড়ে গেলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে জেলে হত্যাকারীর শাস্তি হবেই: নিহতের পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী

Spread the loveরঘুনাথ খাঁ: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম ভার্চুয়ালি যুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com