Breaking News

সাতক্ষীরা সীমান্ত থেকে সাড়ে পাঁচ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঔষধ ও নিষিদ্ধ কাশির সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৯ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন গাজীপুর, কাকডাঙ্গা ও সুলতানপুর বিওপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৪/৪ এসের কাছাকাছি সাতক্ষীরা সদর উপজেলার বেলতলা এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

এ ছাড়া কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক দল সীমান্ত পিলার ১৩/৩ এর ৩ ও ৪ আরবি সংলগ্ন কলারোয়ার কেড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।

অন্যদিকে, সুলতানপুর বিওপির একটি দল সীমান্ত পিলার ১৭/১ এসের কাছে কলারোয়ার বরমিতলা এলাকা থেকে ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ৯০ বোতল এসকাফ কফ সিরাপ জব্দ করে।

সব মিলিয়ে অভিযানে ৫ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

বর্ণাঢ্য আয়োজনে হিসাববিজ্ঞান বিভাগের ১ম ইউনিয়ন উৎযাপন

Spread the loveডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি কলেজ, হিসাববিজ্ঞান বিভাগের ১ম রিইউনিয়ন বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com