Breaking News

dainiksatkhira24

দল ও নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির আরেক নেতা

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ ও সংসদ সদস্য প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন ফেনী-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম। রোববার (২৮ ডিসেম্বর) ফেসবুকে ঘোষণা দিয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, নীতিগত কারণে এনসিপি থেকে পদত্যাগ ও নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় ফেনী-৩ এর এলাকাবাসী, আমার সালাম গ্রহণ করবেন। আমি আজ আপনাদের জানাতে চাই, আমি জাতীয় নাগরিক …

Read More »

২০২৬ সালে বিদ্যালয়ে সরকারি ছুটি ৬৪ দিন, তালিকা দেখুন

নিউজ ডেস্ক: ২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটি তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রবিবার (২৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী, এ বছর মোট ছুটি রয়েছে ৬৪ দিন। এরমধ্যে সবচেয়ে বড় ছুটি আগামী ৮ থেকে ২৬ মার্চ মোট ১৯ দিনের। এসব ছুটি রমজান, ঈদ ও …

Read More »

বিকাশে পাওয়া টাকা ফেরত দেবেন তাসনিম জারা

নিউজ ডেস্ক: নির্বাচনী ব্যয় মেটানোর জন্য সাহায্য চেয়ে বিকাশে টাকা তুলেছেন ঢাকা-৯ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করার পর তার সেই সাহায্যের টাকা নিয়ে এখন সরগরম রাজনৈতিক অঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। তাসনিম জারা এই টাকা ফেরত দেবেন কি দেবেন না, দিলেও কিভাবে দেবেন; তা নিয়ে বিভিন্নজন পোস্ট দিচ্ছেন। তাসনিম …

Read More »

৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

নিউজ ডেস্ক: ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। সনদ বাতিল করে গত ২৪ ডিসেম্বর গেজেট জারি করা হয়েছে। এর আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২-এর ৬ (গ) ধারা এবং রুলস অব বিজনেস, ১৯৯৬-এর শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস)-এ দেওয়া ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্ত মোতাবেক এদের …

Read More »

তাসনিম জারাদের দলে পেতে চাইছেন তারেক

নিউজ ডেস্ক: সদ্য এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির দুই গুরুত্বপূর্ণ আলোচিত নেত্রী তাসনিম জারা ও তাজনুভা জাবীন। বেশ কয়েকজন পদত্যাগের পাইপলাইনেও রয়েছেন বলে অনেকেই মনে করছেন। এদিকে এই পদত্যাগীদের দলে পেতে চাইছেন আমজনতার দলের মো. তারেক রহমান রবিবার (২৮ ডিসেম্বর) আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান নিজের ফেসবুক পেজে বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য যারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ছেন, …

Read More »

গুলশানে অফিস শুরু করলেন তারেক রহমান

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারপারসন কার্যালয়ে অফিস শুরু করেছেন। আজ রবিবার (২৮ ডিসেম্বর) থেকে কার্যালয়ে অফিস শুরু করেছেন তিনি। আজ দুপুরে গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে পৌঁছান তিনি। সেখানে তাকে অভ্যর্থনা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং রুহুল কবীর রিজভী প্রমুখ। …

Read More »

তামাক নিয়ন্ত্রণের সংশোধিত অধ্যাদেশের গেজেট অবিলম্বে প্রকাশের দাবি

স্বাস্থ্য ডেস্ক: ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। একই সঙ্গে সংগঠনটি জনস্বাস্থ্য সুরক্ষায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশোধিত অধ্যাদেশটি অবিলম্বে গেজেট আকারে প্রকাশের জোর দাবি জানিয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে …

Read More »

যশোরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষা চাষ

নিউজ ডেস্ক: যশোরের শার্শা উপজেলায় সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। হলুদ রাজ্যে মুখরিত মৌমাছির দল। মাঠজুড়ে সরিষা ফুলের অপরূপ দোলাচালে কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। এ যেন ফসলের মাঠ নয় বরং কৃষকের স্বপ্নের রাজ্য। একসময় অব্যাহত লোকসান গুনতে থাকায় সরিষা চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন চাষিরা। এখন স্বপ্ন দেখছেন বাম্পার …

Read More »

হাদি হত্যা মামলার চার্জশিট জানুয়ারির ৭ তারিখের মধ্যে দেওয়া হবে: আইজিপি

নিউজ ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড রহস্যজনক। এই হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আগামী ১০ দিনের মধ্যেই অর্থাৎ জানুয়ারি মাসের ৭ তারিখের মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া হবে। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, …

Read More »

সাতক্ষীরায় তাপমাত্রা নেমেছে ১৩.৫ ডিগ্রিতে / অসহায় হয়ে পড়েছে সাতক্ষীরার শ্রমজীবীরা

স্টাফ রিপোর্টার: তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকে জেলার সর্বত্র শীতের তীব্রতা আরও বেড়ে যায়, সঙ্গে যুক্ত হয় ঘন কুয়াশা। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীত নিবারণে সামর্থ্যবানরা কিছুটা স্বস্তি পেলেও চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও দিনমজুররা। শীত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় গরম কাপড় কেনার …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com