Breaking News

dainiksatkhira24

সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ 

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরা-০২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বিএনপি’র দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের …

Read More »

পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান জিরো টলারেন্স অভিযানে ১৩০ পিচ ইয়াবাসহ এক চিহ্নিত ও পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তি মো. আব্দুস সালাম মুন্না (৪০), পিতা মো. ইন্তাজ আলী মোল্লা, লস্কার ইউনিয়নের বাসিন্দা। পুলিশের তথ্যমতে, তিনি একজন পুরনো মাদক অপরাধী এবং তার বিরুদ্ধে এর আগেও মাদক মামলাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পুলিশ সূত্র জানায়, …

Read More »

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ

নিউজ ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। তার এই বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বর্ণনা করেছে ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম আজ রবিবার এক বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা। বিবৃতিতে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের …

Read More »

সাতক্ষীরা–কলারোয়ায় আড়াই লাখ টাকার বেশি মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

আবিদ হোসেন: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে প্রায় আড়াই লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মদ, সিরাপ, শাড়ি, শাল ও বিভিন্ন ঔষধ উদ্ধার করা হয়। রোববার (২৮ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর আওতাধীন ভোমরা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও বাঁকাল চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা …

Read More »

এবার রমজানে অর্ধেক সময় ক্লাস, ছুটির হিসাবে ‘শুভঙ্করের ফাঁকি’—ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

নিউজ ডেস্ক: ২০২৬ সালের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ছুটিতে শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষক-অভিভাবকরা। একইসঙ্গে আসন্ন রোজায় গত বছরের তুলনায় এবার ১৭ থেকে ১৮ দিন ছুটি কমানো হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে ছুটির তালিকা প্রকাশ করা হয়। তালিকা বিশ্লেষণে এসব তথ্য সামনে এসেছে। …

Read More »

বৃহস্পতিবার ৪৮ বছরে পা দিচ্ছে ছাত্রদল, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক: আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পা দিচ্ছে বিএনপির সহযোগী এই ছাত্র সংগঠনটি। ১৯৭৯ সালের ১ জানুয়ারি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত উপলক্ষে জাতীয়তাবাদী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। আজ রবিবার (২৮ ডিসেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি …

Read More »

জামায়াতের সঙ্গে জোটে যোগ দিয়েছে এলডিপি ও এনসিপি

নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতায় কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) যুক্ত হয়েছে। আজ রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আট দল একসঙ্গে ছিল। আর দুটি দল তাদের সঙ্গে যোগ দিয়েছে। সেগুলো হলো এনসিপি ও …

Read More »

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে পেসার শরিফুল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরুর আগের দিন নেতিবাচক নানা কারণে আলোচনায় থাকা চট্টগ্রাম রয়্যালস মাঠে নেমেই নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে। তবে সেই স্বস্তির মাঝেই দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। মাথায় আঘাত পাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিতে হয়। যদিও প্রাথমিক পরীক্ষার পর জানা গেছে, চোটটি গুরুতর নয়। …

Read More »

হাদি হত্যাকাণ্ড / কেউ গ্রেপ্তার হয়নি, বাংলাদেশের দাবি অসত্য: মেঘালয় পুলিশ

নিউজ ডেস্ক: শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ভারতে অবস্থানে সহায়তা করায় দুজনকে আটকের খবরকে ভুয়া ও অসত্য বলে দাবি করেছে মেঘালয় পুলিশ। আজ রবিবার (২৮ ডিসেম্বর) মেঘালয় পুলিশের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যটির পুলিশ বলছে, ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের সহায়তা করার অপরাধে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বাংলাদেশ পুলিশও আমাদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো …

Read More »

বাবরি মসজিদ নির্মাণের এলাকায় প্রতিদিন ভিড় করছেন হাজারো মুসলিম দর্শনার্থী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের এলাকায় প্রতিদিন ভিড় করছেন হাজারো মুসলিম দর্শনার্থী। অনেকে অস্থায়ী মসজিদে নামাজ আদায় করছেন। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া মানুষ এই মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করছেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরই এলাকাটি কার্যত মুসলিম দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিনই এখানে আসছেন অসংখ্য মানুষ। এমনকি পরিস্থিতি …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com