Breaking News

আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

Spread the love

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন:মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকালে আলিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক আবেগঘন পরিবেশে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের এক অবিস্মরণীয় প্রতীক। দেশের স্বাধীনতা রক্ষা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তাঁর অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় আলেমগণ। পরে প্রতিবন্ধী, দৃষ্টিহীন ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এ সময় অসহায় মানুষের হাতে নতুন কাপড় তুলে দেওয়ায় তাদের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি দেখা যায়।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, সিনিয়র সহ-সভাপতি মোখলেসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসানুল্লাহ, বিএনপি নেতা ফিরোজ হোসেন খোকন, আনিসুর রহমান, মেম্বার আসাদুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আব্দুল হামিদ, মতিনুর রহমান মাতিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান পল্টু।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

Spread the loveনিজস্ব প্রতিনিধি: জালনোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com