Breaking News

সাতক্ষীরাও কলারোয়া সীমান্তে ৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৯ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৬০৩ বোতল এসকাফ (Eskuf) সিরাপ এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (৩০ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে ভারতীয় শাড়ি, চিংড়ি মাছের রেণুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং বিপুল পরিমাণ এসকাফ সিরাপ জব্দ করা হয়।
পদ্মশাখরা বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার জোড়াতলা গাছ এলাকা থেকে ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করেন। কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার রাজ্জাকের মোড় এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন।
এ ছাড়া মাদরা বিওপি কলারোয়ার শ্মশানঘাট এলাকা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা এবং হিজলদী বিওপি বড়ালি আমবাগান এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
অন্যদিকে চান্দুরিয়া বিওপির সদস্যরা গোয়ালপাড়া এলাকা থেকে ৬০৩ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪১ হাজার ২০০ টাকা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি ।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, জব্দ করা পণ্যের মোট মূল্য ৯ লাখ ১৬ হাজার ২০০ টাকা।চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত

Spread the loveমোঃ মোকাররাম বিল্লাহ ইমন: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের স্থপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com