Breaking News

dainiksatkhira24

আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

নিউজ ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি জানান যে, মাহফুজ আলমের …

Read More »

৭০ বছরের কারাদণ্ডের পর মুক্ত হয়ে সাতক্ষীরা-১ আসনে বিএনপি প্রার্থী হাবিবের মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তিনি কলারোয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন। উপজেলা রিটার্নিং কর্মকর্তা জেবুন নাহার এ সময় প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণের পরামর্শ দেন। মনোনয়ন দাখিলের আগে নিজ …

Read More »

খুলনা-৫ আসনে লড়তে মনোনয়ন পত্র জমা দিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের ম‌নোনয়ন পত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি খুলনা জেলা রিটার্নিং অ‌ফিসার আ. স. ম. জাম‌শেদ খোন্দকা‌রের হ‌তে মনোনয়ন পত্র তু‌লে দেন। মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ আসন থেকে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে অংশ গ্রহণ করবেন। তিনি বলেন, খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছি। …

Read More »

আওয়ামী লীগের ভোট পেতে চায় জাতীয় পার্টির দুই অংশই

নিউজ ডেস্ক: হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি (জাপা) আবারও ভেঙেছে। জুলাই অভ্যুত্থানের পর নির্বাচনের আগে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে ‘হেভিওয়েট’ নেতাদের নিয়ে গড়ে উঠেছে নতুন জাতীয় পার্টি। এর বাইরে এরশাদের ভাই জি এম কাদের নিয়ন্ত্রণ করছেন জাতীয় পার্টির আরেকটি অংশ। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারছে না। কিন্তু আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টির ভোট করতে বাধা নেই। …

Read More »

হাদি হত্যার বিচার ২৫ দিনের মধ্যে শেষ করার দাবি মঞ্চ-২৪’র

নিউজ ডেস্ক: সন্ত্রাসীর গুলিতে নিহত শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিচার ২৫ দিনের মধ্যে শেষ করার দাবি জানিয়েছে মঞ্চ-২৪। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানান তারা। একইসঙ্গে হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির অভিযোগ, অন্তর্বর্তী সরকার এখনো হত্যাকারীদের চিহ্নিত ও বিচারের মুখোমুখি করতে কার্যকর পদক্ষেপ নেয়নি। …

Read More »

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন আজ (সোমবার)। এদিন বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ওই সময় পার হওয়ার পর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন না। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে …

Read More »

পায়ুপথে ইয়াবা পরিবহনের সময় হাতেনাতে আটক বিমানযাত্রী

নিউজ ডেস্ক: বিমানযাত্রী বেশে পায়ুপথে ইয়াবা পরিবহনকালে ৯৬৯ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটক আসামি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা মো. নবী হোসেন (৪৫)। রোববার (২৮ ডিসেম্বর) এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল এ তথ্য নিশ্চিত করেন। মোহাম্মদ মোজাম্মেল হক জানান, অভিযুক্ত ব্যক্তিকে রোববার দুপুরে নভোএয়ার এর অভ্যন্তরীণ VQ922 ফ্লাইটে কক্সবাজার …

Read More »

কয়েক সপ্তাহের মধ্যে নির্ধারিত হবে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হবে কি না, তা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৮ ডিসেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো অবকাশযাপনকেন্দ্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প জানান, শান্তিচুক্তির বিষয়ে সবকিছু ইতিবাচকভাবে এগোলে খুব দ্রুতই …

Read More »

আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ

নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোটের ঘোষণার পর পরই নিজ অবস্থান পরিষ্কার করলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না বলে ঘোষণা করেছেন। একইসঙ্গে নিশ্চিত করেছেন, জামায়াত-এনসিপি জোট থেকে তাকে ঢাকার একটি আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি ফিরিয়ে দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক …

Read More »

ওসমান হাদির ঢাকা- ৮ আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন

নিউজ ডেস্ক: দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এ আসনে দলটির প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করবেন নাসিরুদ্দিন পাটওয়ারী। তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক। রোববার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানান এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন। তিনি বলেন, শহীদ ওসমান হাদির ময়দান ঢাকা-৮। আরেক বিপ্লবী নাসিরুদ্দিন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com